,

রাজ্জাকের ঘুর্ণিতে প্রথম সেশন বাংলাদেশের (সরাসরি)

news-image

স্পোর্টস ডেস্ক : দীর্ঘদিন পর মাঠে নেমে জাত চেনাচ্ছেন আব্দুর রাজ্জাক। শুরুতে দিমুথ করনারত্নেকে ফিরিয়ে চমক দেখিয়েছিলেন তিনি। এবার লংকান শিবিরে জোড়া আঘাত হেনে তা অব্যাহত রাখলেন এঅভিজ্ঞ বাঁহাতি স্পিনার। নিজের ষষ্ঠ ওভারের প্রথম দুই বলে ফিরিয়ে দিয়েছেন দানুষ্কা গুনাথিলাকা ও অধিনায়ক দিনেশ চান্দিমালকে। হ্যাটট্রিকের সুযোগও পেয়েছিলেন। তবেতা আলোর মুখ দেখেনি।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৩১ ওভার শেষে শ্রীলংকার সংগ্রহ ১০৫/৪। এতে চাপে পড়েছে সফরকারীরা। এরই মধ্যে ক্যারিয়ারের পঞ্চম ফিফটি তুলে নিয়েছেন কুশল মেন্ডিস।৬৪ রান নিয়ে ভরসা হয়ে রয়েছেন তিনি।তাকে সঙ্গ দিচ্ছেন রোশেন ডি সিলভা। এখন চলছে লাঞ্চ বিরতি।

শুক্রবার মিরপুরে টস জিতে প্রথমে ব্যাটিং নেন শ্রীলংকা অধিনায়ক দিনেশ চান্দিমাল। ব্যাটিং করতে নেমে শুরুতেই হোঁচট খায় সফরকারীরা। দলীয় ১৪ রানে লিটন দাসের স্ট্যাম্পিং বানিয়ে দিমুথ করনারত্নেকে ফিরিয়ে দেন অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাক। এ নিয়ে ৪ বছর পর জাতীয় দলের হয়ে খেলতে নেমে ভালো কিছুর আভাস দেন তিনি।

এর পর ধনাঞ্জয়া ডি সিলভাকে নিয়ে শুরুর ধাক্কা সামলে উঠে এগিয়ে যাচ্ছিলেন কুশল মেন্ডিস। ধীরে ধীরে জমাট বেঁধে উঠছিল তাদের জুটি। বাংলাদেশকে চোখ রাঙাচ্ছিলেন তারা।

এ পরিস্থিতিতে ডি সিলভাকে ফিরিয়ে কার্যকরী ব্রেক থ্রু এনে দেন তাইজুল ইসলাম। দলীয় ৬২ রানে দারুণ এক ডেলিভেরিতে গত ম্যাচে সেঞ্চুরি করা ব্যাটসম্যানকে স্লিপে সাব্বির রহমানের ক্যাচ বানিয়ে ফেরান তিনি। এতে ভাঙে ৪৭ রানের জুটি। ফেরার আগে ৩০ বলে ২ চার ও ১ ছক্কায় ১৯ রান করেন ডি সিলভা।

https://youtu.be/X05pXE24Mi0

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে