,

ইতিহাস গড়ে প্রোটিয়াদের হারাল ভারত

news-image

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকা সফরে স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডে সিরিজে একের পর এক চমক দেখিয়ে চলেছে ইন্ডিয়া। কেপ টাউনে তৃতীয় একদিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১২৪ রানে পরাজিত করেছে ভারত। এই প্রথমবার দক্ষিণ আফ্রিকার মাটিতে একই সিরিজের তিনটি ওয়ানডে জিতল টিম ইন্ডিয়া।

প্রথমে ব্যাট করে ভারত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩০৩ রান তোলে। কোহলি অপরাজিত ১৬০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। শিখর ধাওয়ান করেন ৭৬ রান। দু’টি উইকেট নেন জেপি ডুমিনি।

জবাবে দক্ষিণ আফ্রিকা ৪০ ওভারে ১৭৯ রানে অলআউট হয়ে যায়। সর্বোচ্চ ৫১ রান করেন ডুমিনি। অধিনায়ক মার্করাম করেন ৩২ রান। ২৫ রান করেছেন ডেভিড মিলার।

সিরিজে আরও একবার অপ্রতিরোধ্য দেখায় ভারতের রিস্ট স্পিনার জুটিকে। দু’জনে মিলে তুলে নেন বিপক্ষের আটটি উইকেট। চাহাল ও কুলদীপ দু’জনে ৪টি করে উইকেট ভাগ করে নিয়েছেন নিজেদের মধ্যে। ২টি উইকেট নিয়েছেন বুমরাহ।

ভারত ৬ ম্যাচের একদিনের সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে আছে। আর একটি ম্যাচ জিতলেই প্রথমবার দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জিতবে ভারত।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে