২৬ সেপ্টেম্বর থেকে ট্রেনের অগ্রিম টিকিট

train Logoঈদুল আজহা উপলক্ষে বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর থেকে আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে। এই টিকিট বিক্রি চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।টিকিট সংগ্রহের জন্য কমলাপুর স্টেশনে রাত থেকেই লাইন দিয়েছেন আগ্রহীরা।বিশেষ করে যারা বাসের টিকিট সংগ্রহ করতে পারেননি তাদের একমাত্র ভরসা এখন ট্রেনের টিকিট। এবছর ঈদুল আজহা পালিত হবে ৬ অক্টোবর। বাংলাদেশ রেলওয়ে সাধারণ মানুষের নির্বিঘ্নে ঘরে ফেরার জন্য প্রতিবারের মতো এবারও অগ্রিম টিকিট বিক্রি করবে। বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর বিক্রি হবে ১ অক্টোবরের অগ্রিম টিকিট। এরপর যথাক্রমে ২৭, ২৮, ২৯ ও ৩০ সেপ্টেম্বরে দেওয়া হবে যথাক্রমে ২, ৩, ৪ ও ৫ অক্টোবরের টিকিট। সব আন্তনগর ট্রেনের টিকিটের ২৫ শতাংশ অনলাইন ও মোবাইলে দেওয়া হবে।

এদিকে বুধবার কমলাপুর স্টেশনে গিয়ে দেখা গেছে, টিকিট বিক্রিতে যাতে কোন ঝামেলা না হয় এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। টিকিট কালোবাজারী রোধে সিসি ক্যামেরা লাগানোর পাশাপাশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

জানা গেছে, আগামী ৩ অক্টোবর থেকে ঈদ পরবর্তী ফিরতি টিকিট বিক্রি হবে ,রেলওয়ের মহাপরিচালক তোফাজ্জল হোসেন জানান, এবার ঈদ উপলক্ষে পাঁচটি বিশেষ ট্রেন চলবে। যাত্রীদের নির্বিঘ্নে ঘরে ফেরার জন্য বাংলাদেশ রেলওয়ে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে বলে মহাপরিচালক জানান।

এ জাতীয় আরও খবর

এসএমই খাতে ২৫ লাখ চাকরির লক্ষ্য সরকারের

সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা

টেকনাফে বিপুল বিস্ফোরক উদ্ধার, আটক ২

নবীনগর প্রবাসী ফোরাম জাতীয়তাবাদী দলের উদ্যোগে তারেক রহমানের জন্মদিনে আলোচনা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে রাণীনগরে আমনক্ষেতে হাহাকার

ইলিয়াস কাঞ্চনের সুস্থতার খবর দিলেন রোজিনা

ডিসেম্বরজুড়ে রাজপথে সক্রিয় হচ্ছে বিএনপি

১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

বীর মুক্তিযোদ্ধা ও উত্তরসূরিদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

অপ্রতিম হত্যা মামলার শুনানি ২৯ নভেম্বর