নড়াইলে হিন্দুদের বাড়িতে হামলার খবর গুজব: পুলিশ

news-image

নিজস্ব প্রতিবেদক : নড়াইলের কালিয়ার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের খবরকে মিথ্যা বলে দাবি করেছে জেলা পুলিশ। এ ধরনের তথ্য ছড়াতে পুরোনো ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভিডিও ব্যবহার করা হচ্ছে বলেও জানিয়েছে সংস্থাটি।
শনিবার (২১ নভেম্বর) নড়াইলের পুলিশ সুপারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে বেন্দারচর গ্রামে হিন্দু পরিবারের বাড়িঘরে হামলা ও লুটপাটের অভিযোগ ছড়ানো হচ্ছে। তবে পুলিশের দাবি, ওই এলাকায় কোনো হিন্দু বসতি নেই। সেখানে হিন্দু পরিবারের সদস্য কিংবা কোনো ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনাও ঘটেনি।
পুলিশের ভাষ্য, পুরোনো ভিডিও এবং এআই দিয়ে তৈরি দৃশ্য ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১৮ নভেম্বর সন্ধ্যায় বেন্দারচর সুইচগেটসংলগ্ন বটতলা বাজার এলাকায় বিএনপির একটি মিছিলে হামলার ঘটনা ঘটে। এতে কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন শেখ (৪৫) ও উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্লা (৪০) নিহত হন।
এ ঘটনায় দিপা বিশ্বাস (৩১) ও রাকিব বিশ্বাস (২১) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, দুই নেতার মৃত্যুর ঘটনার পর ২০ নভেম্বর বিকেলে নিহতদের ক্ষুব্ধ স্বজন ও অন্যরা বেন্দারচর গ্রামের কয়েকটি বাড়িতে হামলা চালান। এসব বাড়ি হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
খবর পেয়ে কালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক বলে জানিয়েছে জেলা পুলিশ।

এ জাতীয় আরও খবর

বীর মুক্তিযোদ্ধা ও উত্তরসূরিদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

অপ্রতিম হত্যা মামলার শুনানি ২৯ নভেম্বর

পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা, নতুন রেকর্ডের আশা

গোড়ালির চোটে কয়েক মাস মাঠের বাইরে কেইন

প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লি’ গড়ার পরিকল্পনা: প্রতিমন্ত্রী

পুতিনকে ‘খুনি’ আখ্যা দিলেন জেলেনস্কি

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় জনগণ ও সেনাবাহিনী ঐক্যবদ্ধ: রিজভী

মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষা রাষ্ট্রের দায়িত্ব: প্রধানমন্ত্রী

নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে হামলা-আগুন

সাভার-আশুলিয়ায় ৫০ পোশাক কারখানায় ছুটি

নবীনগরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত সৈনিকদের আলোচনা সভা