বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলছাএীদের অপহরণের ঘটনায় তিনজন আটক

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় চার স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে জেলার সদর উপজেলার বাসুদেব ইউপির ঘাটিয়ারা এলাকায় এ ঘটনা ঘটে।

অপহরনের ঘটনায় আটকরা হলেন, জেলার সদর উপজেলার রাধিকা এলাকার হিরন মিয়া (২০), অটোরিকশা চালক শরীফ খান (২২) ও নরসিংসার এলাকার তামান্না আক্তার (১৮)।
এ ঘটনায় চলন্ত অটোরিকশা থেকে লাফিয়ে পড়ে লিমা আক্তার নামে চতুর্থ শ্রেণির এক ছাত্রী আহত হয়েছে। লিমা বাসুদেব ইউনিয়নের বড়িশ্বল গ্রামের ইকবাল হোসেনের মেয়ে।
স্হানীয় সূএে জানা গেছে, বুধবার বেলা সোয়া ১১টার দিকে বড়িশ্বল গ্রামের নিজ বাড়ি থেকে লিমা ও তার সহপাঠী চতুর্থ শ্রেণির ছাত্রী শাকিলা আক্তার, তৃতীয় শ্রেণির শিক্ষার্থী শান্তা আক্তার ও জান্নাত আক্তার স্থানীয় ঘাটিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্দেশে রওয়ানা হয়।

বিদ্যালয়ের দিকে যাওয়ার সময় এক নারীসহ তিন অপহরণকারী তাদেরকে অপহরণ করে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় তুলে নেয়। অপহরণকারীরা স্কুলছাত্রীদের নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের দিকে যাওয়ার পথে ঘাটিয়ারা এলাকায় চলন্ত অটোরিকশা থেকে লিমা লাফিয়ে পড়ে। এ সময় স্থানীয়রা অপহৃত ছাত্রীদের উদ্ধার করে ওই তিন অপহরণকারীকে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ তিন অপহরণকারীকে আটক করে থানায় নিয়ে আসে।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন  জানান, আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। এটি প্রকৃতপক্ষে অপহরণ নাকি অন্যকিছু সেটি তদন্ত করা হচ্ছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা