রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছেলের নাম নিয়ে সিন্ধান্তহীনতায় মুশফিক

news-image

সোমবার ছেলের বাবা হয়েছন বাংলাদেশের সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এখনো নাম ঠিক করেননি মুশফিকুর রহিম। মঙ্গলবার মিরপুরে নতুন বাবাকে পেয়ে সাংবাদিকরা নাম জানতে চাইলে মুশফিক বললেন, ‘নাম নিয়ে একটু কনফিউশনে আছি। সাত দিনের মধ্যে আকিকা হবে। তখন নাম রাখা হবে। আপনাদের জন্য মিষ্টি এনেছি। দয়া করে খেয়ে যাবেন।’

এদিন সংবাদ সম্মেলনের শুরুতেই মিষ্টির প্যাকেট নিয়ে সংবাদ সম্মেলন কক্ষে প্রবেশ করেন ফুরফুরে মেজাজে থাকা মুশফিক। তিনি বলেন, ‘খুব ভালো লাগছে। বাবা হওয়ার অনুভূতিটা আসলে বলে বোঝানো যাবে না।’

সোমবার সকাল সাড়ে ৯টায় মুশফিক ও জান্নাতুল কিফায়াত দম্পতির প্রথম সন্তান পৃথিবীর মুখ দেখে। মা ও ছেলে দুজনের সুস্থ থাকার খবর জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুশফিকের বাবা আবদুল হামিদ সকলের দোয়া প্রার্থনা করেন।

স্ত্রী ও ছেলের জন্য দোয়া চেয়েছেন মুশফিকও, ‘সবাই দোয়া করবেন সে যেন সুস্থ থাকে এবং আমার সহধর্মিণী সেও যেন সুস্থ থাকে। সে (সন্তান) যাতে মানুষের মতো মানুষ হয়, আমি দেশবাসীর কাছে এই দোয়া চাই।’

এ জাতীয় আরও খবর

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

বদির পরিকল্পনাতেই একরাম হত্যা: চিফ প্রসিকিউটর

রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার নির্ধারণ করল সরকার

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’