রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাঙ্কিংয়ের সেরা অবস্থানে মুমিনুল

news-image

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রাম টেস্টে ব্যাটিং ঝলক দেখিয়ে আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ১৫ ধাপ এগিয়ে গেছেন মুমিনুল হক। ওই টেস্টে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে দুই ইনিংসে সেঞ্চুরির দেখা পান এ লিটল মাস্টার।

ক্রিকেটে সর্বোচ্চ সংস্থাটির সর্বশেষ টেস্ট র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় এই টপ অর্ডার রয়েছেন ২৭তম স্থানে।

অন্যদিকে দুই ইনিংসে ভালো শুরু পাওয়া তামিম ইকবাল রয়েছেন ২১তম স্থানে। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে বাঁহাতি এই ওপেনারই র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে এগিয়ে। র‌্যাঙ্কিংয়ে ৬ ধাপ এগিয়ে মাহমুদুল্লাহর অবস্থান এখন ৪৮তম। আঙুলের চোটের জন্য সিরিজ থেকে ছিটকে যাওয়া সাকিব আল রয়েছেন ২২তম স্থানে। মিডল অর্ডার ব্যাটসম্যান মুশফিকুর রহিম ২৫তম স্থানে।

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্ট বোলারদের জন্য ভালো কাটেনি। চট্টগ্রাম টেস্টে ৫ উইকেট নিয়ে র‌্যাঙ্কিংয়ে এক ধাপ নেমে শ্রীলঙ্কার বাঁ-হাতি স্পিনার রঙ্গনা হেরাথের অবস্থান ৭ নম্বরে। আর দুই ধাপ নেমে বোলারদের তালিকায় ৫৯তম স্থানে রয়েছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। একধাপ করে এগিয়ে বাঁ-হাতি স্পিনার তাইজুল ৩৬ ও অফস্পিনার মিরাজ রয়েছেন ৩৮তম স্থানে।

ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ। বোলারদের সেরা জেমস অ্যান্ডারসন। অলরাউন্ডারদের শীর্ষে সাকিব। -ক্রিকইনফো

এ জাতীয় আরও খবর

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

বদির পরিকল্পনাতেই একরাম হত্যা: চিফ প্রসিকিউটর

রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার নির্ধারণ করল সরকার

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’