রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিয়মিত-অনিয়মিতের ‘বেড়াজালে’ ছয় পরীক্ষার্থী পরীক্ষা থেকে দিতে পারেনি

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর  : নাসিরনগরের নিয়মিত নাকি অনিয়মিত শিক্ষার্থী-এমন ‘বেড়াজালে’পড়ে এবারের এসএসসি পরীক্ষার শারীরিক শিক্ষা বিষয়ের পরীক্ষায় অংশ নিতে পারেনি ছয় শিক্ষার্থী। এ জন্য শিক্ষার্থীদের ভুলকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা। ওই শিক্ষার্থীরা অবশ্য পরবর্তী পরীক্ষাগুলোতে অংশ নিচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার বড়নগর উচ্চ বিদ্যালয়ের নয়জন শিক্ষার্থী এ বছর শারীরিক শিক্ষা বিষয়ে পরীক্ষায় অংশ নেয়ার কথা। গত রবিবার অনুষ্ঠিত ওই পরীক্ষায় নির্ধারিত সময় অনুযায়ি চাতলপাড় ওয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিন পরীক্ষার্থী হাজির হয়। বাকি ৬ জন নিয়মিত নাকি অনিয়মিত পরীক্ষার্থী-এমন ‘বেড়াজালে’পড়ে হাজির হয় বেলা ১১টার দিকে। এ পরীক্ষা থেকে বঞ্চিত হয় তারা।

বড়নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদের জানান‘ওই ছয় পরীক্ষার্থীসহ নয়জন মূলত ২০১৭ সালের পরীক্ষার্থী। কিন্তু নির্বাচনী (টেস্ট)পরীক্ষায় পাস না করায় তারা এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি। এ বছর তারা অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিচ্ছে। ছয় শিক্ষার্থী ধরে নিয়েছিল তারা গতবার যেহেতু পরীক্ষায় অংশ নেয়নি সে কারণে এবার নিয়মিত হিসেবে অংশ নিবে। নিয়ম অনুসারে অনিয়মিত পরীক্ষার্থীদেরকে শারিরিক শিক্ষা পরীক্ষায় অংশ নেয়ার কথা।পরীক্ষার্থীদের প্রবেশ পত্রেও শারিরিক শিক্ষা পরীক্ষার কথা উল্লেখ ছিল।

চাতলপাড় ওয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব অঞ্জন কুমার বিশ্বাস জানান, সকাল ১০ টায় পরীক্ষা শুরু হলেও ওই স্কুলের ছয় শিক্ষার্থী ১১টার দিকে কেন্দ্রে আসে।এরই মধ্যে ২৫ নম্বরের নৈবেত্তিক পরীক্ষায় শেষ হয়ে যায়। যে কারণে নিয়ম অনুসারে তাদেরকে পরীক্ষায় অংশগ্রহন করতে দেয়ার কোনো সুযোগ ছিল না।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকছুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান বিষয়টি নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ