,

বিএনপির ৬০ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

news-image
নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদকসহ ৬০ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ও চার্জ গঠন করেছে আদালত। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মুনির কামালের আদালত এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের বিস্ফোরক আইনের একটি মামলায় পুলিশি প্রতিবেদনের প্রেক্ষিতে শুনানি দিন ছিল ৭জানুয়ারী।
সে দিন আসামীরা আদালতে হাজির না হওয়ায় পুনরায় সোমবার (৫ ফেব্রুয়ারী) শুনানীর দিন ধার্য করে আদালত। সোমবার আসামিরা আদালতে উপস্থিত না হওয়ায় আদালত জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলামসহ ৬০ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ও চার্জ  গঠন করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের পেশকার মো. শরিফ উদ্দিন  জানান, বার বার হাজিরার সময় আসামীরা আদালতে সময় চান। অনেকবার সময় দিলেও তারা আদালতে হাজির হচ্ছিলেন না। তাই আদালত সোমবার ৬০ আসামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ও চার্জ গঠন করেছেন।
উল্লেখ্য, ২০১৫ সালের ৫ জানুয়ারী ব্রাহ্মণবাড়িয়া শহরের কালিবাড়ি মোড়, তোফায়েল আজম এলাকাসহ বিভিন্নস্থানে পুলিশ ও বিএনপি কর্মীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশ ৬০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত শতাধিক নেতাকর্মীকে আসামী করে মামলা দায়ের করে।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১