,

তিন মাসের মধ্যে বিচারপতি অভিশংসন আইন প্রণয়ন করা হবে: আইনমন্ত্রী

anis 23আগামী তিন মাসের মধ্যেই বিচারপতি অভিশংসন আইন প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 'জাস্টিস রিফর্ম অ্যান্ড করাপশন প্রিভেনশন (জেআসিপি) প্রজেক্ট প্রেজেন্টেশান' অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

অনুষ্ঠানে জেআসিপি প্রজেক্ট সম্পর্কে আইনমন্ত্রী বলেন, আমাদের সমাজে কেমন অপরাধ হয়, পুলিশের কাছে গেলে কোর্টের কাছে গেলে অপরাধগুলো কোন পর্যায়ে থাকে এসব বিষয় প্রজেক্টের মাধ্যমে তুলে ধরা হয়েছে। প্রজেক্টের অনুসন্ধানীতে একটি ভয়াবহ চিত্র উঠে এসেছে।

তিনি বলেন, এটা কি আইন বাস্তবায়নের সমস্যা নাকি মেডিকেল সমস্যা সে বিষয়টিও বিবেচনা করা হবে। আমি মনে করি এটা আমাদের সামাজিক সমস্যা। তাই সবাইকে বসে সমাধান করতে হবে।

মন্ত্রী বলেন, প্রজেক্টের মাধ্যমে দেখা গেছে কতজন মানুষ সমস্যা সমাধানে বিচারের সম্মুখীন হন। অনেকেই তাদের সমস্যা সমাধানে বিচারের সম্মুখীন হতে চান না। সে বিষয়টিও প্রজেক্টে উঠে এসেছে।

তিনি বলেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিট্রেট আদালতে মামলার জট বেশি রয়েছে। এ ছাড়াও বাংলাদেশের কারাগারগুলোতে ওভার পপুলেটেট অবস্থা বিরাজ করছে। আমরা সেই বিষয়েও সিদ্ধান্ত নেব।

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর