,

ভ্যালেন্সিয়া গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে দাঁত হারালেন গডিন

news-image

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লা লিগায় উড়ছে বার্সেলোনা। পিছু পিছু ছুটছে অ্যাটলেটিকো মাদ্রিদও। কাতালানদের ধরতে সর্বস্ব উজাড় করে দিয়ে লড়ছে দলটি। ফের এর প্রমাণ মিলল। দাঁত হারিয়ে তার প্রমাণ দিলেন অ্যাটলেটিকোর রক্ষণভাগের অতন্দ্র প্রহরী ডিয়েগো গডিন।

রোববার রাতে শক্তিশালী ভ্যালেন্সিয়ার মুখোমুখি হয় অ্যাটলেটিকো। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ওই ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছে মাদ্রিদের দলটি। জয়সূচক গোলটি করেন আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যাঞ্জেল কোরেয়া। এমন জয়ের ম্যাচে প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে দাঁত হারিয়েছেন গডিন।

দ্বিতীয়ার্ধের শুরুতে লাফিয়ে একটি ফ্রি-কিক ঠেকানোর চেষ্টা করেন ভ্যালেন্সিয়া গোলরক্ষক নেতো। এ সময় তার বাহুর সঙ্গে সংঘর্ষে মুখে মারাত্মক আঘাত পান গডিন। পরে রক্তাক্ত অবস্থায় দেখা যায় তাকে। ফলে ৫১ মিনিটে এ উরুগুইয়ান সেন্ট্রাল ব্যাককে উঠিয়ে নেয়া হয়।

ভিডিও রিপ্লেতে দেখা যায়, গডিনের মুখের ওপরের সারির কয়েকটি দাঁত নড়বড়ে হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, পরক্ষণে এগুলো পড়ে গেছে।

ফর্মে থাকা এ সেন্ট্রাল ব্যাকের ইনজুরিতে রক্ষণ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অ্যাটলেটিকো কোচ ডিয়েগো সিমিওনে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে