,

শেষ সময়ে বার্সার রক্ষা

news-image

স্পোর্টস ডেস্ক : লা লিগার চলতি আসরে দুর্দান্ত ফর্মে আছে বার্সেলোনা। তবে রবিবার এস্পানিওলের বিপক্ষে অল্পের জন্য মুখ রক্ষা হল বার্সেলোনার। না হলে চলতি লা লিগায় প্রথম হারের স্বাদ পেতে চলেছিল মেসি, সুয়ারেজ, কুতিনহোরা।

সচরাচর মেসি, সুয়ারেজ যুগলবন্দির পা থেকে গোল আশা করে বার্সেলোনা। এক্ষেত্র কাতালান ক্লাবের পরিত্রাতা হয়ে দাঁড়ালেন জেরার্ড পিকে। ৮২ মিনিটে পর্যন্ত পিছিয়ে থাকা বার্সেলোনা পিকের একমাত্র গোলেই চলতি লা লিগায় অপরাজেয় থাকার রেকর্ড বজায় রাখে।

এদিন এস্পানিওলের মাঠে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে ছাড়াই মাঠে নামে কাতালিয়ানরা। কিন্তু প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনোদলই। তবে ম্যাচের ৫৯তম মিনিটে পাকো আলকাসেরকে বসিয়ে মেসিকে মাঠে নামান ভালভার্দে। তাতেও গোলের কোন সুযোগ তৈরি করতে পারেনি বার্সেলোনা। উল্টো ৬৬তম মিনিটে এস্পানিওলের স্প্যানিশ ফরোয়ার্ড জেরার্দ মোরেনোর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

তবে, ৮২তম মিনিটে অতিথিদের সমতায় ফেরান বার্সেলোনার স্প্যানিশ ডিফেন্ডার পিকে। এরপর ম্যাচের বাকি সময় আর গোলের দেখায় পায়নি কোন দলই।

উল্লেখ্য, এ ড্রয়ের ফলে ২২ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই থাকছে বার্সেলোনা।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে