রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুমিনুলের কাছে ছুটে গিয়ে কী বললেন লঙ্কান ধারাভাষ্যকার রোশান?

news-image

স্পোর্টস ডেস্ক : ম্যাচ শেষে সংবাদ সম্মেলন কক্ষের সামনে অপেক্ষায় মাহমুদউল্লাহ আর মুমিনুল হক। এমন সময় মুমিনুলের দিকে ছুটে যান রোশান আবেসিংহে। গিয়েই বলেন, অভিনন্দন মুমিনুল! তুমি কি জানো আজ তোমার কী কী রেকর্ড হয়েছে?

মুমিনুলের উত্তরের আগেই শ্রীলঙ্কান এ ধারাভাষ্যকার বলে যান, বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে তুমি দুই ইনিংসে সেঞ্চুরি করেছ। বাংলাদেশের হয়ে এক টেস্টে সর্বোচ্চ রানের রেকর্ডটাও এখন তোমার।

রবিবার শেষ হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। ম্যাচটি ড্র হয়েছে। এই ম্যাচে মুমিনুল প্রথম ইনিংসে করেন ১৭৬ রান ও দ্বিতীয় ইনিংসে করেন ১০৫ রান। ম্যাচ সেরা হয়েছেন মুমিনুল হক।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে হারের শঙ্কা থেকে ঘুরে দাঁড়িয়ে কৃতিত্বপূর্ণ ড্র করেছে বাংলাদেশ।

হাথুরুসিংহে বাংলাদেশ ছেড়ে যাওয়ার পর প্রথম টেস্টে তার দলের বিপক্ষে মুমিনুল করলেন জোড়া সেঞ্চুরি। প্রতিপক্ষ দলের হলেও পারফরম্যান্সের কৃতিত্ব তো দিতেই হয়। তাই তো মুমিনুলের এমন পারফরম্যান্সে উচ্ছ্বসিত লঙ্কানদেরই ধারাভাষ্যকার রোশান আবেসিংহে।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ