বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক দূর্ঘটনায় নিহত ১১ ছাত্রনেতাসহ ১২জন নেতার ৭ম মৃত্যুবার্ষিকী

news-image

অভি  : শ্রদ্ধা আর ভালোবাসায় ব্যাপক কর্মসূচির মাধ্যমে গতকাল শনিবার সকালে পালন করা হয় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত ১১ ছাত্রনেতাসহ ১২জন নেতার ৭ষ্ঠ মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে সকালে পৌর ছাত্রলীগের আয়োজনে নিহতদের স্মরণে শহরের কাচারি পুকুরপাড়ে নির্মিত স্মৃতিস্তম্ভে পূষ্পস্তবক অর্পন, স্মৃতি চারণ ও দোয়া মাহফিল কর্মসূচি পালিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিহতদের স্মরণে নির্মিত স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পন করেন বাংলাদেশ আ’লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

অন্যান্যের মধ্যে অর্পণ করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি তাজ মোঃ ইয়াসিন, মুজিবুর রহমান বাবুল, যুগ্ম সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, গোলাম মহিউদ্দিন খান খোকন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম খোকন, ভারপ্রাপ্ত মেয়র মোরাদ খানসহ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামীলীগ, শহর আওয়ামীলীগ, জেলা যুবলীগ, জেলা মহিলা আওয়ামীলীগ, জেলা স্বেচ্ছা সেবকলীগ, জেলা কৃষকলীগ, জেলা ছাত্রলীগ এবং জেলা ছাত্রলীগের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃবৃন্দ।

পূষ্পস্তবক অপর্ণ শেষে শোক সভায় উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেন, এই দূর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক, দুঃখজনক, হৃদয় বিদারক। দূর্ঘটনায় আমরা হারিয়েছি ১২জন তাজা তরুন প্রাণ ও জেলার শ্রেষ্ট সন্তানদের। তারা কোনো নেশা বা বিভিন্ন অপরাধমূল কাজে জড়িত ছিল না। তখন যদি সময়মত জেলা ছাত্রলীগের সম্মেলন হত তারাই ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগের নেতৃত্বে আসত। তবু তারা কোন পদ-পদবীর চিন্তু করে নাই। তারা নিরল ও নিঃস্বার্থে কাজ করে গেছে। আজ যদি তারা বেচে থাকত তাদেও কারণে ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগ রাজনীতির কিছু গুণগত পরিবর্তন হত। তাই আমার কাছে সেই বেদনা অত্যন্ত কষ্ট দায়ক। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। বক্তব্যে তিনি আরো বলেন তারা একটি সুন্দর দেশের স্বপ্ন দেখতো। তাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। তাদের শূন্যতা বর্তমান ছাত্রলীগ নেতা -কর্মীদের পুরণ করতে হবে। আমি মনে করি সোনার টুকরো অনুষ্ঠানে নিহত ছাত্রলীগ নেতাদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওঃ ক্বারী আনিছ। শোকসভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের টি ছেলেকে ব্রাহ্মণবাড়িয়াবাসী মনে রাখবে এবং আমি যদি বাচঁব তাদেরকে অবশ্যই মনে রাখব।

শহর ছাত্রলীগ সভাপতি হিমেলে সভাপতিত্বে ও মনির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত শোকসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি তাজ মোঃ ইয়াসিন, মুজিবুর রহমান বাবুল, যুগ্ম সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, গোলাম মহিউদ্দিন খান খোকন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম খোকন, ভারপ্রাপ্ত মেয়র মোরাদ খানসহ , পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী এডঃ এমদাদুল হক চৌধুরী, পৌর কাউন্সিলর শরীফ ভান্ডারী, সহ আওয়ামীলীগ, যুবলীগ, মহিলা আওয়ামীলীগ, স্বেচ্ছা সেবকলীগ, কৃষকলীগ, ছাত্রলীগের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃবৃন্দ। শোক সভা শেষে দোয়া পরিচালনা করেন ওলামা সমন্বয় পরিষদেও সদস্য মাওঃ আব্দুল্লাহ।