সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পকে ‘গালি’: ম্যারাডোনার ভিসা বাতিল

news-image

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গালি দিয়ে বেকায়দায় পড়েছেন দিয়েগো ম্যারাডোনা। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী এ কিংবদন্তি ফুটবলারকে যুক্তরাষ্ট্রে যাওয়ার ভিসা দেয়নি কর্তৃপক্ষ।

জানা গেছে, একটি মামলার শুনানিতে অংশ নিতে আগামী মার্চে মিয়ামিতে যাবার কথা ম্যারাডোনার। সাবেক বান্ধবী ক্লদিয়া ভিলাফেনের করা ওই মামলার জন্যই আমেরিকার ভিসার জন্য আবেদন করেছিলেন সাবেক এই তারকা ফুটবলার।

তবে ভিসার আবেদনের শুরুর সাক্ষাৎকারে ট্রাম্পকে নিয়ে বাজে মন্তব্য করেন সর্বকালের সেরা ফুটবলারের খেতাবপ্রাপ্ত এই কিংবদন্তি। আর তাই তার ভিসা আবেদন বাতিল করে দেয় দূতাবাসটি।

ম্যারাডোনার আইনজীবী ম্যাতিয়াস মোরলা এক অনুষ্ঠানে আসল কারণটি ব্যাখ্যা করে বলেন, ম্যারাডোনা যখন আমেরিকার ভিসা আবেদন করেন, তখন আমি তাকে বলেছিলাম, দয়া করে আমেরিকা সম্পর্কে বিতর্কিত কোনো মন্তব্য করবেন না।’

কিন্তু ভেনেজুয়েলান নেটওয়ার্ক টেলেসারকে দেয়া এক সাক্ষাৎকারের সময়ই প্রশ্নকারীর দ্বিতীয় প্রশ্ন ছিল, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে আপনার মতামত কি? জবাবে ম্যারাডোনা বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প হচ্ছেন একজন চিরোলিটা।’আর্জেন্টিনায় চিরোলিটা দিয়ে কোনও ব্যক্তির সর্বনিম্ন মূল্য বোঝানো হয়। অর্থ্যাৎ তিনি একজন নিচুদরের ব্যক্তি।

কোনও ব্যক্তিকে আর্জেন্টিনায় তুচ্ছ-তাচ্ছিল্য করতেই এই শব্দটিকে গালি অর্থে ব্যবহার করা হয়। এ শব্দটি বলার কারণেই শেষ পর্যন্ত দেশটির ভিসার জন্য অযোগ্য বিবেচিত হন ম্যারাডোনা। এ নিয়ে দেশটিতে দ্বিতীয়বারের মতো নিষিদ্ধ হলেন ম্যারাডোনা।

সবশেষ ১৯৯৪ সালে বিশ্বকাপ ফুটবলের সময় ড্রাগ টেস্টে পজিটিভ ধরা পড়ে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিদায় নিতে হয়েছিল ম্যারাডোনাকে।

কিংবদন্তি ম্যারাডোনা সেবার ঘোষণাও দিয়েছিলেন, আর কোনওদিন মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে পা রাখবেন না। এবার তার ঘোষণারই জয় হলো!

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা