সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লড়ছেন মুমিনুল–লিটন

news-image

স্পোর্টস ডেস্ক : লড়াইটা করে যাচ্ছে বাংলাদেশ। নির্দিষ্ট করে বললে লড়াইটা চালিয়ে যাচ্ছেন মুমিনুল হক ও লিটন দাস। ৫০ রানের জুটি গড়ে পঞ্চম দিনের প্রথম সেশনে কিছুটা হলেও প্রতিরোধ গড়েছেন এই দুই ব্যাটসম্যান। এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১৩১। এখনো ৭০ রানে পিছিয়ে দল।

মুমিনুল তাঁর প্রথম ইনিংসের ফর্মটা ধরে রেখেছেন। আপাতত ৪৩ রানে অপরাজিত তিনি। ৭০ বলে ২টি বাউন্ডারিতে সাজানো এই ইনিংসটি বাংলাদেশকে ভরসা দিচ্ছে। ভরসা জোগাচ্ছে লিটনের ব্যাটিংও। মুমিনুলকে দারুণ সঙ্গ দিচ্ছেন। আত্মবিশ্বাসীও দেখাচ্ছে তাঁকে। ২১ রানে অপরাজিত আছেন ৪১ বলে।

চতুর্থ দিনে শ্রীলঙ্কা নিজেদের প্রথম ইনিংসে ৯ উইকেটে ৭১৩ রান করে ইনিংস ঘোষণা করে। ২০০ রানের ঘাটতি নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করেই বিপর্যয়। ৮১ রানে ৩ উইকেট হারিয়ে দিন শেষ করে বাংলাদেশ। তামিম ৪১ রানে ফেরেন। ইমরুল ও মুশফিক ফেরেন যথাক্রমে ১৯ ও ২ রানে। শ্রীলঙ্কার পক্ষে রঙ্গনা হেরাথ, লক্ষ্মণ সানদাকান ও দিলরুয়ান পেরেরা ১টি করে উইকেট নেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা