রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইনফর্ম ফিঞ্চকে ছাড়াই ত্রিদেশীয় সিরিজে নামছে অজিরা

news-image

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে তিন ম্যাচ খেলেই সর্বোচ্চ রানস্কোরার (১টি ফিফটি ও ২টি সেঞ্চুরি) ছিলেন অ্যারন ফিঞ্চ। আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের আগে দুঃসংবাদই শুনতে হলো অস্ট্রেলিয়াকে। ইনজুরির কারণে প্রথম ম্যাচে ছিটকে গেছেন ইনফর্ম ওপেনার।

ফিঞ্চের অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার। হ্যামস্ট্রিং ইনজুরিতে শেষ দু’টি ওয়ানডে মিস করেন তিনি। তাই ৩১ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যানকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাচ্ছে না টিম ম্যানেজমেন্ট।

সিডনিতে শনিবার (৩ ফেব্রুয়ারি) উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডকে মোকাবেলা করবে অজিরা। খেলা শুরু বাংলাদেশ সময় দুপুর ২টা ২০ মিনিটে।

হোবার্টে ইংল্যান্ড ম্যাচে (৭ ফেব্রুয়ারি) ফিঞ্চকে পাওয়ার প্রত্যাশা করছে স্বাগতিক শিবির। প্রত্যেকে দু’বার করে একে অপরের মুখোমুখি হবে। ফাইনাল ২১ ফেব্রুয়ারি।

এ জাতীয় আরও খবর

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

বদির পরিকল্পনাতেই একরাম হত্যা: চিফ প্রসিকিউটর

রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার নির্ধারণ করল সরকার

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি