রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুয়ারেজের গোলে ফাইনালে এক পা বার্সার

news-image

স্পোর্টস ডেস্ক : কোপা ডেল রের সেমিফাইনালের প্রথম লেগে ভ্যালেন্সিয়াকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে এক পা দিল বার্সেলোনা। জয়সূচক গোলটি করেন লুইস সুয়ারেজ।

বৃহস্পতিবার রাতে ক্যাম্প ন্যুতে প্রথমার্ধে বার্সেলোনার পারফরম্যান্স ছিল হতাশাজনক। প্রায় ৮০ শতাংশ বল নিজেদের নিয়ন্ত্রণে রাখলেও কোনো সুযোগ তৈরি করতে পারেনি দলটি।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে গোল পেতে মরিয়া আক্রমণ চালায় বার্সা। তবু সাফল্য আসছিল না। অবশেষে ৬৭ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পান কাতালানরা। মেসির ক্রসে হেড করে দলকে লিড এনে দেন সুয়ারেজ।

এর পর আক্রমণ পাল্টা আক্রমণে এগিয়ে চলে খেলা। দুদলই গোলের সুযোগ পায়। তবে কেউই গোল আদায় করতে পারেনি। শেষ পর্যন্ত ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আরনেস্টো ভালভার্দের শিষ্যরা।

এ জয়ে স্পেনের দ্বিতীয় সেরা টুর্নামেন্টের ফাইনালের পথে এগিয়ে গেল বার্সা। আগামী সপ্তাহে ফিরতি লিগে ভ্যালেন্সিয়ার মাঠে আতিথ্য নেবেস্প্যানিশ জায়ান্টরা।

কোপা ডেল রেতে সবচেয়ে সফল দল বার্সেলোনা। রেকর্ড ২৯ বার শিরোপা জিতেছে দলটি। বর্তমান চ্যাম্পিয়নও তারা।

শেষ চারের অপর লড়াইয়ের প্রথম লেগে লেগানেস-সেভিয়ার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা