,

বিরাটের সেঞ্চুরিতে ওয়ানডে সিরিজে দাপটে শুরু ভারতের

news-image

স্পোর্টস ডেস্ক : জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করল ভারতীয় দল। টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে হারার পর বৃস্পতিবার প্রথম ওয়ানডে ম্যাচে ৬ উইকেটে জয় পেল বিরাট কোহালিরা।

কোহালির লড়াকু শতরান (১১২) এবং অজিংকা রাহানের অনবদ্য ৭৯ রানের সুবাদে প্রথম ম্যাচেই জয় ছিনিয়ে নিল ভারত। টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার ভয় ধরানো বোলিং এদিন দাঁত ফোটাতেই পারল না কোহালিদের সামনে। কাজে আসল না প্রোটিয়া অধিনায়ক ফাফ দু প্লেসির লড়াকু শতরান।

যেখানে টেস্ট সিরিজ শেষ করেছিল সেখান থেকেই ওয়ান ডে সিরিজ শুরু করেছিল ভারতের বোলাররা। শুরু থেকেই তারা চাপে রাখে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের। অধিনায়ক ফাফ ডু প্লেসির শতরানের ওপর ভর করে নির্ধারিত ওভারে দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হয় ২৬৯ রানে।

তবে ভারতীয় ওপেনারদের ব্যর্থতা আজ ফের প্রমাণিত। রোহিত শর্মা (২০) ও শিখর ধবন (৩৫) ফিরে যাওয়ার পর আর পেছনে ঘুরে তাকাতে হয়নি ভারতকে। কোহালি-রাহানের ১৮৯ রানের পার্টনারশিপে ভর করে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। চুড়ান্ত ব্যর্থ কাগিসো রাবাডা, মর্নি মর্কেল, ক্রিস মরিস।

প্রথম ম্যাচে জয় পেয়ে পাঁচ ম্যাচের সিরিজ ১-০ এগিয়ে গেল কোহালিরা। পরের ম্যাচ ৪ ফেব্রুয়ারি সেঞ্চুরিয়ানে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে