,

ধোনি আবার দেখালেন কেন তিনি আসল ‘নেতা’

news-image

স্পোর্টস ডেস্ক : ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি টেস্ট থেকে অবসর নিয়েছেন দীর্ঘ সময় হয়ে গেছে। ওয়ানডে ও টি-২০তেও এখন তিনি অধিনায়ক নন। তবু প্রতি মুহূর্তেই তিনি বুঝিয়ে দেন কেন তার উপস্থিতি কোহলির কাছে বাড়তি স্বস্তির কারণ।

টেস্ট সিরিজ হারের পরে শুরু হয়েছে ৬ ম্যাচের ওয়ানডে সিরিজ। কিংসমিড স্টেডিয়ামে প্রথম ম্যাচে ফিল্ডিং করতে নেমেই ধোনি আবার দেখালেন কেন তিনি বর্তমান অধিনায়ক বিরাট কোহলির ভরসার কারণ।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ানডে ভারত ফিল্ডিং করার সময়ে উইকেটের পেছন থেকে নাগাড়ে সাহায্য করে গেলেন দুই ভারতীয় স্পিনার কুলদীপ যাদব ও যুজুবেন্দ্র চাহালকে। দুই স্পিনারই এই প্রথম খেলতে নেমেছেন দিক্ষিণ আফ্রিকায়।

স্বাভাবিকভাবেই এই দুই জনের কাছেই পিচ ও পরিবেশ অচেনা। সেটা বুঝেই হয়তো ধোনি বাড়তি মনোযোগ দিলেন দু’জনের প্রতি। বার বার কথা বললেন তাদের সঙ্গে। বুঝিয়ে দিলেন কোথায় বল করতে হবে। ফিল্ডিং প্লেসিং নিয়েও আলোচনা করলেন। এমনকি উইকেটের পিছন থেকে ইশারাও করলেন কোথায় বল ফেলতে হবে।

এই দলের অধিনায়ক বিরাট কোহলি হতে পারেন। কিন্তু তিনিও জানেন দু’টো বিশ্বকাপজয়ী অধিনায়ক ধোনির এই সদর্থক উপস্থিতি দলকে কতটা বাড়তি অক্সিজেন জোগান দিতে পারে।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে