রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বড় সংগ্রহের পরেও দ্বিতীয় দিনশেষে হতাশ টাইগাররা

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম টেস্টে প্রথম দিনটা নিজেদের করে নিয়েছিল টাইগাররা। তবে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনটি হতাশায় শেষ করলো বাংলাদেশ। চট্টগ্রামে বৃহস্পতিবার টাইগারদের ব্যাটিংটা ভালো হলেও বোলিংটা ছিল হতাশাজনক। ব্যাট হাতে ৫১৩ রানের পর বল হাতে শুরুতে মিরাজ একটি উইকেট নিয়ে ভালো কিছুর আভাস দিলেও তারপর আর কেউ আঘাত হানতে পারেনি।

স্কোরবোর্ডে কোন রান যোগ হওয়ার আগেই ওপেনার দিমুথ করুণারতেœকে হারানোর পর স্বাচ্ছন্দ্যেই খেলে গেছেন ধনঞ্জয়া ডি সিলভা ও কুসল মেন্ডিস। দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ এক উইকেট হারিয়ে ১৮৭ রান। ম্যাচে তারা এখনও পিছিয়ে ৩২৬ রানে।

দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে খেলতে নেমে সেঞ্চুরি তুলে নিয়েছেন লঙ্কান ব্যাটসম্যান ধনঞ্জয়া ডি সিলভা। দিন শেষে ১০৪ রান করে অপরাজিত থাকেন তিনি। টেস্ট ক্যারিয়ারে এটি তার চতুর্থ সেঞ্চুরি। অন্যদিকে, ৮৩ রান করে অপরাজিত আছেন কুসল মেন্ডিস।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল শুরু হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। প্রথম দিন টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। বুধবার দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল চার উইকেট হারিয়ে ৩৭৪ রান।

বৃহস্পতিবার সকালে ব্যাট করতে নেমে ৫১৩ রান সংগ্রহ করে অলআউট হয় বাংলাদেশ। দলের পক্ষে মুমিনুল হক করেন ১৭৬ রান। মুশফিকুর রহিম করেন ৯২ রান। তামিম ইকবাল করেন ৫২ রান। ৮৩ রান করে অপরাজিত থাকেন মাহমুদউল্লাহ রিয়াদ। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে সুরঙ্গা লাকমল ৩টি, দিলরুয়ান পেরেরা ১টি, রঙ্গনা হেরাথ ৩টি ও লক্ষণ সান্দাকান ৩টি করে উইকেট নেন।

আজ দ্বিতীয় সেশনে শেষ হয় বাংলাদেশ ইনিংস। এরপর শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসের ব্যাট করতে নামে। ব্যাটিংয়ে নেমে তারা দলীয় শূন্য রানেই উইকেট হারায় সফরকারীরা। ইনিংসের তৃতীয় ওভারে মেহেদী হাসান মিরাজের বলে ইমরুল কায়েসের হাতে ক্যাচ হন দিমুথ করুণারত্নে।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ