রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নকলমুক্ত পরিবেশে নাসিরনগরে এসএসসি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত ॥ ৪ জন অনুপস্থিত

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : নাসিরনগরে নকলমুক্ত পরিবেশে ও শান্তিপূর্ণভাবে ৩টি মাধ্যমিক কেন্দ্রে এস এস সি ও ১টি কেন্দ্রে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ৪ জন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে। আজ বৃহস্পতিবার(১ ফ্রেরুয়ারি) কোন পরীক্ষার্থী বহিস্কার ছাড়াই শেষ হল বাংলা ১ম পত্রের পরীক্ষা। ১নং কেন্দ্র নাসিরনগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৯২ জন ছাত্রছাত্রি অংশগ্রহন করে।

এর মধ্যে ছাত্র ২২২ জন ও ছাত্রি ২৭০ জন। অনুপস্থিত রয়েছে ১ জন ছাত্রী। ২নং কেন্দ্র গোর্কণ সৈয়দ ওয়ালিউল্লাহ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৮৩ ছাত্রছাত্রি অংশগ্রহন করে। এর মধ্যে ছাত্র ৭৭ জন ও ছাত্রি ১০৬ জন। অনুপস্থিত রয়েছে ২ জন ছাত্র ও ১ জন ছাত্রী। ৩নং কেন্দ্র চাতলপাড় ওয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৯১ ছাত্রছাত্রি অংশগ্রহন করে। এর মধ্যে ছাত্র ১১৫ জন ও ছাত্রি ১৯১ জন।

অপরদিকে দাতঁমন্ডল এরফানিয়া আলিম সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষার্থী ১৭৫ জন ছাত্রছাত্রি অংশগ্রহন করে । এর মধ্যে ছাত্র ৭৯ জন ও ছাত্রি ৯৬ জন।

নাসিরনগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও দাতঁমন্ডল এরফানিয়া আলিম সিনিয়র মাদ্রাসা কেন্দ্র পরিদর্শন শেষে উপজেলা নিবার্হী কর্মকর্তা বি.এম মশিউর রহমান সন্তোষ প্রকাশ করেন ।

এসময় উপজেলা প্রকৌশলী মোঃ রিয়াদুল কুদ্দুসসহ কেন্দ্র সচিব,হল সুপারগণ উপস্থিত ছিলেন। উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মোঃ মাকসুদুর রহমান নকলমুক্ত পরিবেশে শান্তিপূর্ণভাবে পরীক্ষার্থী বহিস্কার ছাড়াই শান্তিপূর্ণভাবে পরীক্ষা শেষ হয়েছে বলে জানান।

 

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ