রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ ২২৩, মুমিনুল ৮৮* (সরাসরি)

news-image

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে শ্রীলঙ্কার বিপক্ষে চমৎকার ব্যাটিং করছে টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ। দুই উইকেটে স্কোর ছাড়িয়েছে দুইশ’। ওয়ানডে মেজাজে তামিম ইকবালের পর অর্ধশতক হাঁকানো মুমিনুল হক সেঞ্চুরির পথে।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলছে প্রথম দিনের দ্বিতীয় সেশনের খেলা। এ রিপোর্ট লেখা অবধি দলীয় সংগ্রহ ৪৯ ওভার শেষে দুই উইকেটে ২২৩। মুমিনুল ৮৮ ও মুশফিক ৩৯ রানে ব্যাট করছেন।

প্রথম সেশন শেষ হয় ২৭.৪ ওভারে দুই উইকেটে ১২০ রানে। ইমরুল কায়েসের (৪০) বিদায়ে মধ্যাহ্ন বিরতিতে যায় দু’দল। লক্ষণ সান্দাকানের বলে এলবিডব্লুর ফাঁদে পড়েন ইমরুল। রিভিউ নিলেই বেঁচে যেতেন। রিপ্লেতে দেখা যায় বাউন্সি বল স্ট্যাম্প মিস করেছে। মুমিনুলের সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে আসে ৪৮। তার আগে তামিম ইকবালের সঙ্গে ৭২ রানের ওপেনিং পার্টনারশিপ গড়েন।

ওয়ানডে মেজাজে ২৫তম টেস্ট ফিফটি তুলে নেন তামিম। অর্ধশতক হাঁকিয়ে বেশিদূর এগোতে পারেননি। ব্যক্তিগত ৫২ রানে (৫৩ বল) অফস্পিনার দিলরুয়ান পেরেরার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন।

দীর্ঘদিন পর টেস্ট স্কোয়াডে ফিরলেও একাদশে সুযোগ পাননি অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাক। সাদা পোশাকে অভিষিক্ত হয়েছেন তিনটি ওয়ানডে খেলা সানজামুল ইসলাম।

অধিনায়কত্ব ফিরে পেয়ে প্রথম টেস্টেই খেলতে পারছেন না সাকিব আল হাসান। সদ্য শেষ হওয়া ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে লঙ্কানদের বিপক্ষেই ফিল্ডিংয়ের সময় চোট পেয়ে ছিটকে যান বিশ্বসেরা অলরাউন্ডার। তার অনুপস্থিতিতে টেস্টে টাইগারদের দশম অধিনায়ক হিসেবে নেতৃত্বের অভিষেক হলো ডেপুটি মাহমুদউল্লাহর।

প্রায় চার বছর পর অনেকটা হঠাৎ করেই ডাক পান প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০ উইকেটের মালিক ৩৫ বছর বয়সী রাজ্জাক। সাকিব না থাকায় একাদশে থাকারও জোরালো সম্ভাবনা ছিল। কিন্তু লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের অপেক্ষাটা আরও দীর্ঘায়িত হলো। আগামী ৮ ফেব্রুয়ারি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু। এই ম্যাচে সাকিবকে পাওয়ার প্রত্যাশা করছে টিম ম্যানেজমেন্ট।

http://www.channel-bd.com/channel.php?id=207

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা