রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ষষ্ঠ বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : পুরো টুর্নামেন্টের মতো বাংলাদেশের শেষটাও হলো ব্যাটিং ব্যর্থতায়। পুরো টুর্নামেন্টেই উজ্জ্বল আফিফ হোসেন উজ্জ্বল ছিলেন আবারও। কিন্তু দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি দল। স্থান নির্ধারণী ম্যাচে হেরে যুব বিশ্বকাপে বাংলাদেশ হয়েছে ষষ্ঠ।

৫ম স্থান নির্ধারণী ম্যাচে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কুইন্সটাউনে বুধবার বাংলাদেশ অলআউট হয় ১৭৮ রানে। প্রোটিয়ারা জিতেছে ৬৯ বল বাকি রেখেই।

টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ পড়ে ব্যটিং বিপর্যয়ে। দলে ফেরা ওপেনার নাঈম শেখকে প্রথম ওভারে হারিয়ে শুরু। দ্বিতীয় ওভারে ফেরেন অধিনায়ক সাইফ হাসান। সপ্তম ওভারে পাঁচ বলের মধ্যে আউট হয়ে যান আমিনুল ইসলাম ও তৌহিদ হৃদয়।

পরে মোহাম্মদ রাকিবের বিদায়ে বাংলাদেশ ৫ উইকেট হারায় ৩৩ রানেই। চারটিই নেন টুর্নামেন্টে মাত্র দ্বিতীয় ম্যাচ খেলতে নামা ফাস্ট বোলার ফ্রাসার জোন্স।

খাদের কিনারা থেকে দলকে উদ্ধার করেন আফিফ ও শাকিল হোসেন। ষষ্ঠ উইকেটে দুজন গড়েন ৯৬ রানের জুটি।

বিপর্যয়েও দারুণ আক্রমণাত্মক খেলে আফিফ ৬৩ করেছেন ৫৯ বলে। ৭টি চারের পাশে ইনিংসে ছক্কা দুটি। যুব বিশ্বকাপের ৬ ম্যাচে আফিফের এটি চতুর্থ ফিফটি।

টুর্নামেন্টে মাত্র দ্বিতীয় ম্যাচ খেলতে নামা উইকেটকিপার ব্যাটসম্যান শাকিল হোসেন করেন ৬১। দশে নেমে টিপু সুলতান ১৮। বাংলাদেশ এর পরও গুটিয়ে যায় ৪১.৪ ওভারেই।

৩৩ রানে ৫ উইকেট নেন জোন্স, তার নতুন বলের জুটি আখোনা এমনায়াকা নেন ৩টি।

রান তাড়ায় খুব একটা ঘাম ঝরাতে হয়নি দক্ষিণ আফ্রিকাকে। দুই উদ্বোধনী ব্যাটসম্যান শুরুটাকে কাজে লাগাতে না পারলেও তৃতীয় জুটিই দলকে এনে দেয় জয়। ১১৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন রেনার্ড ফন টোন্ডার ও হারমান রোলফেস।

৯৯ বলে ৮২ রানে অপরাজিত থাকেন ফন টোন্ডার, ৫১ বলে ৪৪ রানে রোলফেস। তবে ৫ উইকেট নিয়ে ম্যাচের সেরা জোন্স।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৪১.৪ ওভারে ১৭৮ (সাইফ ১, নাঈম ২, আমিনুল ৭, হৃদয় ১, আফিফ ৬৩, রাকিব ২, শাকিল ৬১, অনিক ১৩, হাসান ০, টিপু ১৮*, রনি ০; জোন্স ৫/৩৩, এমনায়াকা ৩/২৭, রোলফেস ০/২৭, মোলেফে ০/২৫, স্মিথ ০/৩৮, ডি ক্লার্ক ১/২৭)

দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯: ৩৮.৩ ওভারে ১৮০/২ (ব্রিটজকে ৩৬, পিল্লাই ১২, ফন টোন্ডার ৮২*, রোলফোস ৪৪*; হাসান ০/২৮, রনি ১/২১, অনিক ১/৩১, টিপু ০/৩৯, আফিফ ০/২৮, রাকিব ০/১৬, সাইফ ০/১৭)।

ফল: দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল ৮ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: ফ্রাসার জোন্স

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা