শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী সফরসঙ্গী ১৮০ জন : ফখরুল

fakrol১৮০ জনের বিশাল বহর নিয়ে জাতিসংঘ  সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের সমালোচনা করেছে বিএনপি।

বর্তমান সরকারকে ‘অবৈধ’ ও ‘অনৈতিক’ আখ্যা দিয়ে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থাকা সরকার রাষ্ট্রীয় কোষাগারের টাকা অপচয় করছে। এটা ক্ষমতার যথেচ্ছ ব্যবহারের নিদর্শন। এই সফরের কোনো যৌক্তিকতা নেই। বিএনপি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।”

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার বিকেলে হরতাল পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, “অবৈধ সরকারের প্রধানমন্ত্রী ১৮০ জন সফরসঙ্গী নিয়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে গেছেন। আমার জানামতে অতীতে এত বেশি লোক নেয়া হয়নি। সফরে নয়জন মন্ত্রী তাদের স্ত্রীসহ গেছেন। প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজনরাও আছে। ভুয়া মুক্তিযোদ্ধা সনদ নেয়া সচিবও আছেন। অবৈধ সরকার রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা নিয়ে সম্পূর্ণভাবে জাতীয় অপচয় ঘটিয়েছে। আমরা এ-ও মনে করি সরকার অবৈধ ক্ষমতা যথেচ্ছ ব্যবহার করছে, এটা তার নিদর্শন।”

সংবিধানের ষোড়শ সংশোধনীর প্রতিবাদে বিএনপি জোট আবারো কর্মসূচি দিবে কি না? এমন প্রশ্নে ফখরুল বলেন, “ভবিষ্যতে জানাবো। আর মঙ্গলবার ব্রাহ্মনবাড়িয়া ও পরে জামালপুরে জনসভা আছে। এগুলো শেষ হোক।”

জোটের শরিকদের হরতালে মাঠে ছিল কি না? জানতে চাইলে তিনি বলেন, “আমাদের কেন্দ্রীয় নেতাদের জেলাওয়ারী দায়িত্ব দেয়া হয়েছে। তারা সেখানে ছিলেন। আর জোটের শরিকদলের নেতাকর্মীরা সারাদেশে অংশ নিয়েছে।”

এ জাতীয় আরও খবর

জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ছিল—আইনমন্ত্রী

দুপুরের মধ্যে ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতা

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ, নেতৃত্ব দেবেন তারেক রহমান

শ্রমজীবীদের ন্যায্য অধিকার বাস্তবায়ন এখনো কতটা দূরে?

ইরান ইস্যুতে ফের উত্তেজনা, সামরিক প্রস্তুতি ও কূটনৈতিক চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের

পুলিশ সপ্তাহে ১০৭ সদস্য পাচ্ছেন পদক

সৌদি পৌঁছেছেন ৪০১৭৭ জন হজযাত্রী

ফরিদপুরে ৭ বছরের শিশুকে হত্যার ঘটনায় ৩ জন গ্রেপ্তার

হোটেলে গোপনে ভিডিও ধারণের অভিযোগে শ্রীলঙ্কার দুই অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার আটক

৬ দিন পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে আবার বিদ্যুৎ উৎপাদন শুরু

বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

ভোরের ভারী বৃষ্টিতে রাজধানীর সড়কে জলাবদ্ধতা