বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে গুড়ের কারখানায় ভ্রাম্যমান আদালতের জরিমানা 

news-image

ফয়সল অাহমেদ খান, বাঞ্ছারামপুর : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় গুড় তৈরীর কারখানায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন। সে সময় উপজেলার উজানচর বাজারে অজিত চন্দ্র নামক এক কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদলত। আজ সোমবার  আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আলমগীর হোসেন। এই সময়  কারখানা থেকে ভেজাল গুড় তৈরির  সাইট্রিক এসিড,  রঙ, চিনি জব্দ করেন আদালত।

দৈনিক অামাদের ব্রাহ্মণ বাড়িয়ায় ডটকম পএিকায়  গত ২৭ জানুয়ারি ভেজাল গুড় নিয়ে  প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়। এবিষয়ে বাঞ্ছারামপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আলমগীর হোসেন বলেন, উজানচর বাজারে ভেজাল গুড়ের কারখানা দেখে আমি হতবাক হয়েছি। পরিবেশ তো নোংরা ছিলই। চিনির সঙ্গে সাইট্রিক এসিড, রঙ, চিটাগুড় মিশিয়ে ভেজাল গুড় তৈরী করা হচ্ছিল।

অভিযানের সময় দুটি কারখানা তালাবন্ধ করা হয়েছে। এসব কারখানার মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা নিতে  থানা পুলিশকে বলা হবে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা