রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার সেমি-ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান

news-image

মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৩.৩০ মিনিটে ক্রাইস্টচার্চে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হবে উপমহাদেশের দুই দল ভারত ও পাকিস্তান। দুই দলই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছিল।

‘বি’ গ্রুপের ম্যাচে অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও পাপুয়া নিউ গিনিকে হারিয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালে ওঠে পৃথ্বি শাওয়ের দুরন্ত ভারত। ২৬ জানুয়ারি কুইন্সটাউনে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে হারিয়ে সেমি-ফাইনালে ওঠে ভারতীয় যুবারা।

অন্যদিকে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আফগানিস্তানের কছে হারলেও শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডকে হারিয়ে ‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালে ওঠে হাসান খানের দল। ২৪ জানুয়ারি ক্রাইস্টচার্চে দক্ষিণ আফ্রিকার যুবাদের ৩ উইকেটে হারিয়ে সেমি-ফাইনালে ওঠে পাকিস্তান।

দুই দলের সর্বশেষ পাঁচ মুখোমুখিতে তিনবার জেতে ভারতীয় যুবারা। অন্যদিকে একবার জয় পায় পাকিস্তান। একটি ম্যাচ টাই হয়।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা