রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব, সাতে মাহমুদউল্লাহ

news-image

স্পোর্টস ডেস্ক : আইসিসির অলরাউন্ড র‍্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান। ৩৫৩ রেটিং পয়েন্টে নিয়ে টি-টোয়েন্টির অলরাউন্ড র‍্যাংকিংয়ে ঘোষিত তালিকায় যথারীতি শীর্ষেই থাকলেন এই বাংলাদেশি স্পিনার। এছাড়া তালিকার সাত নম্বরে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

অন্যদিকে, সেরা ব্যাটসম্যানের জায়গাটা পেয়েছেন পাকিস্তানের বাবর আজম এবং শীর্ষ বোলারের নামটা নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার। ২০ ওভারের ক্রিকেটের সেরা দলটা পাকিস্তান।

কিউইদের বিপক্ষে ব্যাট হাতে দারুণ ফর্মে ছিলেন বাবর আজম। আর সিরিজ শেষ হতেই হাতেনাতে পেয়ে গেলেন পুরস্কার। অ্যারন ফিঞ্চ আর বিরাট কোহলিকে টপকে ৭৮৬ রেটিং পয়েন্টে টি-টোয়েন্টির শীর্ষ ব্যাটসম্যান হয়ে গেলেন ডানহাতি এই পাকিস্তানি ব্যাটসম্যান।

বাংলাদেশি বোলারদের মধ্যে মুস্তাফিজুর রহমান রয়েছেন ৮ নম্বরে। বোলিং র‍্যাংকিংয়ে দশম অবস্থানে জায়গা করে নিয়েছেন সাকিব।

সেরা ১০ টি-টোয়েন্টি অলরাউন্ডার

১. সাকিব আল হাসান

২. গ্লেন ম্যাক্সওয়েল

৩. মোহাম্মদ নবি

৪. মারলন স্যামুয়েলস

৫. জেপি ডুমিনি

৬. পিটার বোরেন

৭. মাহমুদউল্লাহ

৮. পল স্টার্লিং

৯. সামিউল্লাহ শেনওয়ারি

১০. থিসারা পেরেরা

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা