,

আইপিএলের নিলামে কোটিপতি ১৬ বছরের আফগান ক্রিকেটার

news-image

মাত্র ১৬ বছর বয়সেই কোটিপতি বনে গেলেন আফগান স্পিনার মুজিব জারদান। গতকাল আইপিএলের শেষ দিনের নিলামে অনেক খ্যাতনামা ক্রিকেটার অবিক্রিত থাকলেও বেশ চড়া দামেই এই আফগান ক্রিকেটারকে দলে টেনেছে কিংস ইলেভেন পঞ্জাব।

মুজিব জারদান বিক্রি হয়েছে ৪ কোটি রুপিতে। তিনি তৃতীয় আফগান ক্রিকেটার হিসেবে আইপিএলে দল পেলেন। এর আগে, শনিবার আফগানিস্তানের স্পিনার রশিদ খানকে ৯ কোটি রুপিতে ধরে রেখেছেন সানরাইজার্স হায়দরাবাদ। তারা আরেক আফগান মোহাম্মদ নবিকেও ১ কোটি রুপিতে ধরে রেখেছে।

প্রসঙ্গত, ২০০১ সালের ২৮ মার্চ জারদানের জন্ম। ২০১৭ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৪টি উইকেট নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তাঁর। এখন পর্যন্ত ৩টি ওয়ানডেতে অংশ নিয়ে ৭ উইকেটের দেখা পেয়েছেন তিনি। পাকিস্তানকে হারিয়ে আফগানিস্তানের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতার পেছনে ২০টি উইকেট নেওয়া মুজিব জারদানের বড় ভূমিকা ছিল।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে