রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেদেরার ২০তম গ্র্যান্ড স্ল্যাম জয়

news-image

ক্রোয়েশিয়ার মারিন চিলিচকে উড়িয়ে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জয় করলেন রজার ফেদেরার। সুইজারল্যান্ডের এই তারকা কিংবদন্তির এটা ২০তম গ্র্যান্ড স্ল্যাম জয়।

রোববার মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনায় প্রথম সেট মাত্র ২৪ মিনিটে জিতে আরেকটি সরাসরি সেটে জয়ের সম্ভাবনা জাগান ফেদেরার। তবে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় সেট জিতে লড়াইয়ে ফেরেন চিলিচ। এবারের আসরে এটাই প্রথম সেট হার রেকর্ড গ্র্যান্ড স্ল্যাম জয়ীর। চতুর্থ সেট সহজে জিতে শিরোপার আশাও জাগান; কিন্তু শেষ পর্যন্ত ফেদেরারের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারেননি।

এই নিয়ে ৩০ বার গ্র্যান্ডস্লামের ফাইনাল খেললেন সুইস তারকা। ৩৬ বছর বয়সেও দেখিয়ে দিলেন ঘুরে দাঁড়ানো কাকে বলে।

তিন ঘণ্টা ৩ মিনিট স্থায়ী ফাইনালে চিলিচকে ৬-২, ৬-৭, ৬-৩, ৩-৬, ৬-১ গেমে হারিয়ে এখানে টানা দ্বিতীয়বার ও মোট ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হন ফেদেরার।

এর আগে ফেডেরার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন ২০০৪, ২০০৬, ২০০৭, ২০১০ ও ২০১৭তে। যদিও এই মুহূর্তে বিশ্ব র্যা্ঙ্কিংয়ে শীর্ষে রাফায়েল নাদালই। দ্বিতীয় স্থানে ফেডেরার। ক্যারিয়ারের সেরা র‌্যাংকিংয়ে তিনে উঠে এলেন চিলিচ। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা