রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাশরাফি ও গুনাথিলকার জরিমানা

news-image

নিজস্ব প্রতিবেদক : ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাজে ব্যবহারের জন্য বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও লংকান ক্রিকেটার ধানুসকা গুনাথিলকার জরিমানা হয়েছে। তাদের দু’জনেরই ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা ও একটি করে ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে।

দু’জনকেই প্রতিপক্ষের দিকে আক্রমণাত্মকভাবে তেড়ে যাওয়া ও গালাগালির জন্য অভিযুক্ত করা হয়েছে। দু’জনই ম্যাচ রেফারি ডেভিড বুনের কাছে অভিযোগ স্বীকার করে নিলে আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

২০১৬ সালের সেপ্টেম্বরে ডিমেরিট পয়েন্টের নিয়ম প্রবর্তনের পরের মাসে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন মাশরাফি। শনিবার পেলেন আরও একটি। এখন তার নামের পাশে দুটি ডিমেরিট পয়েন্ট। দুই বছরের মধ্যে চারটি ডিমেরিট পয়েন্ট হলে এক ম্যাচের নিষেধাজ্ঞা নেমে আসবে মাশরাফির ওপর।

গুনাথিলকার এটি প্রথম ডিমেরিট পয়েন্ট। মাশরাফির ঘটনাটি শ্রীলংকার ইনিংসের ষষ্ঠ ওভারে। ৯ বলে ২৮ রান করা লংকান ব্যাটসম্যান কুশল মেন্ডিসকে আউট করে তীব্র প্রতিক্রিয়া দেখান মাশরাফি। ব্যাটসম্যানকে গালাগালি করার সঙ্গে আক্রমণাত্মক ভঙ্গিতে তেড়েও যান। গুনাথিলকার ঘটনাটিও বাংলাদেশের ইনিংসের ষষ্ঠ ওভারে। দুশমন্ত চামিরার বলে বাংলাদেশি ওপেনার তামিম ইকবাল ক্যাচ তুলে দেন। এরপর ড্রেসিং রুমের দিকে হাঁটা শুরু করা তামিমের মুখের সামনে গিয়ে গালাগাল করেন গুনাথিলকা। এ অপরাধের নূ্যনতম শাস্তি হলো, মৌখিকভাবে সতর্ক করে দেওয়া ও সর্বোচ্চ শাস্তি ৫০ শতাংশ জরিমানাসহ এক বা দুই ডিমেরিট পয়েন্ট।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা