সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোনাল্ডোর জোড়া গোলে রিয়ালের বড় জয়

news-image

স্পোর্টস ডেস্ক : ফর্মে ফিরছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফের এর প্রমাণ দিলেন। তার জোড়া গোলে লা লিগায় ভ্যালেন্সিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।

শনিবার ভ্যালেন্সিয়ার মাঠে শুরু থেকেই দুর্দান্ত খেলে রিয়াল। ১৬ মিনিটে ডি বক্সে রোনাল্ডোকে ফাউল করলে পেনাল্টি পান স্প্যানিশ জায়ান্টরা। সফল স্পট কিক থেকে দলকে লিড এনে দেন সিআর সেভেন। ৩৮ মিনিটে বেনজামাকে ফাউল করলে ফের পেনাল্টি পায় দলটি। স্পট কিক থেকে গোল করে দলের ব্যবধান দ্বিগুণ করেন রোনাল্ডো। এতে ২-০ ব্যবধান নিয়ে বিরতিতে যায় রিয়াল।

দ্বিতীয়ার্ধে ব্যবধান কমায় ভ্যালেন্সিয়া। ৫৮ মিনিটে কর্নার থেকে হেডে রিয়ালের জালে বল জড়ান সান্তি মিনা। গোল হজম করার পর আক্রমণের ধার বাড়ায় লস ব্লাঙ্কোজরা। এতে সাফল্যও ধরা দেয়। ৮৪ মিনিটে ব্যবধান বাড়ান মার্সেলো। ৫ মিনিট পর বজ্রগতির শটে দলের চতুর্থ গোলটি করেন টনি ক্রুস।

এ জয়ে ৩৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে রিয়াল মাদ্রিদ। ৪০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ভ্যালেন্সিয়া। সর্বোচ্চ ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। ৪৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অ্যাটলেটিকো মাদ্রিদ।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা