আ’লীগের মনোনয়ন চান মন্ত্রী ছায়েদুল হকের স্ত্রী

news-image

মাজহারুল করিম অভি : নাসিরনগর উপজেলা সদরে বিশাল জনসভা করে (ব্রাহ্মণবাড়িয়া-১) প্রয়াত সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাডভোকেট ছায়েদুল হকের স্ত্রী দিলশাদ আরা মিনুর পক্ষে মনোনয়ন চাইলেন উপজেলা আওয়ামী লীগ।

শনিবার বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিশাল এ জনসভায় দিলশাদ আরা মিনু প্রধান অতিথি ছিলেন।

জনসভাকে কেন্দ্র করে সকাল থেকে উপজেলার প্রায় ১৩টি ইউনিয়ন থেকে কয়েক হাজার নেতাকর্মী পৃথক মিছিল নিয়ে জনসভায় অংশগ্রহণ করেন। জনসভা শুরুর আগে মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করে সকলে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. রাফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার রায়, প্রচার সম্পাদক লতিফ হোসেন, ভলাকুট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কার্তিক চন্দ্র দাস, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শরীফুজ্জামান চৌধুরী সুমন প্রমুখ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দিলশাদ আরা মিনু বলেন, আমি এ আসন থেকে নির্বাচিত হয়ে প্রয়াত মন্ত্রী ছায়েদুল হকের অসমাপ্ত কাজগুলো প্রধানমন্ত্রীর সহযোগিতায় শেষ করতে চাই। পাশাপাশি ছায়েদুল হকের সততা বুকে ধারণ করে নাসিনগরের সাধারণ জনগণের জন্য আজীবন কাজ করে যেতে চাই।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম