রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেস্টে থেকেও ছিটকে পড়লেন সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : যেটি আশঙ্কা করা হয়েছিল, সত্যি হলো সেটিই। ম্যাচের আশা প্রায় শেষই। সন্ধ্যায় বিসিবি জানিয়েছে, সাকিব আল হাসান থাকছেন না শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম টেস্টেও।

আজ মিরপুরের ফাইনালে শ্রীলঙ্কার ইনিংসের ৪২তম ওভারে এক্সট্রা কাভার থেকে ছুটে এসে স্টাম্প ভাঙতে গিয়ে কনিষ্ঠ আঙুলে চোট পান সাকিব। দ্রুতই তাঁকে নিয়ে যাওয়া হয় অ্যাপোলো হাসপাতালে। এক্স-রে করার পর কোনো চিড় ধরা পড়েনি সাকিবের আঙুলে। তবে মচকে গেছে গোড়াটা । সেলাইও দিতে হয়েছে।

বিসিবির সিনিয়র ফিজিশিয়ান দেবাশীষ চৌধুরী বলেছেন, সাকিবের যে চোট তাতে প্রথম টেস্টে খেলার কোনো সুযোগ নেই, ‘একজন কসমেটিক সার্জন তাকে পর্যবেক্ষণ করেছে। প্রয়োজনীয় সব ব্যবস্থাই নেওয়া হয়েছে। ফের পর্যবেক্ষণের আগে চোট পাওয়া আঙুলটা অন্তত এক সপ্তাহ নড়াতে পারবে না সে। প্রথম টেস্টে খেলার তাই তার সুযোগ নেই।’

৩১ জানুয়ারি চট্টগ্রামে শুরু সিরিজের প্রথম টেস্ট। সাকিবের বদলে এই টেস্টে বাংলাদেশ দলের নেতৃত্ব দেওয়ার কথা সহ-অধিনায়ক মাহমুদউল্লাহর।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা