রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কেমন হবে ফাইনালের একাদশ?

news-image

স্পোর্টস ডেস্ক : ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দল একাদশ সাজিয়েছে প্রায় মুখস্থ নিয়মে। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ হলেই বাড়তি স্পিনার আর শ্রীলঙ্কার বিপক্ষে নামলেই বাড়তি পেসার। ফাইনালেও কি তাই হবে? নাকি চন্ডিকা হাথুরুসিংহেকে চমকে দিয়ে অন্য কোনো পথে হাঁটবে বাংলাদেশ? আজ সংবাদ সম্মেলনে মাশরাফি বিন মুর্তজাও জানিয়েছেন, এ নিয়ে তাঁরা চিন্তাভাবনা করছেন। সে চিন্তার ফল অবশ্য টিম শিট দেখানোর আগে বলতে রাজি নন অধিনায়ক।

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচেই চার পেসার নিয়ে নেমেছিল বাংলাদেশ। মাশরাফি, মোস্তাফিজ ও রুবেল সেখানে নিয়মিত মুখ। তবে প্রথম ম্যাচে মোহাম্মদ সাইফুদ্দিন খেললেও পরের ম্যাচে সুযোগ হয়েছিল আবুল হাসানের। দুজনই তেমন আহামরি কিছু করতে পারেননি। ফাইনালে তাই চার পেসার খেলানো হবে কি না, এ নিয়ে আলোচনার সুযোগ রয়েছে যথেষ্ট। মাশরাফিও ইঙ্গিত দিলেন একাদশে পরিবর্তন আসতে পারে, ‘স্পিনার তো অবশ্যই সাকিব আছে। সঙ্গে একজন খেলে আসছিল। এ থেকে বেরোনোর সুযোগ নেই। স্পিনার একজন থাকবেই। বাড়তি স্পিনার কাম ব্যাটসম্যান হিসেবে নাসির খেলেছিল। তো কে আসবে এখনো নিশ্চিত না। আর চার পেসার না তিন পেসার, এখানে অবশ্যই আলোচনার ব্যাপার আছে।’

শ্রীলঙ্কার বিপক্ষে ৮২ রানে অলআউট হওয়া কিংবা ১০ উইকেটের হার কাঁপিয়ে দিয়েছে বাংলাদেশকে। তবে এ কারণে দলে বড় পরিবর্তন আনার পক্ষপাতী নন অধিনায়ক, ‘একটা ম্যাচ হারার পর পুরো ব্যাপারটা এলোমেলো করার ইচ্ছা নেই। চার পেসারের জায়গায় এমন না যে একজন ব্যাটসম্যান বাড়িয়ে দেব। হয়তো মানুষটা বদলাতে পারে কিন্তু পেসারের জায়গায় পেসারই খেলাব।’

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা