,

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দলে রাব্বী-সৈকত, নতুন মুখ নাঈম

news-image

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন নাঈম হাসান। ১৭ বছর বয়সী এই অফ স্পিনার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে এখন নিউজিল্যান্ডে অবস্থান করছেন। এছাড়া দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত ও কামরুল ইসলাম রাব্বী।

তরুণ অফ স্পিনার নাঈমের দলে অন্তর্ভুক্তি নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেছেন, ‘আমাদেরকে আরেকজন অফ স্পিনার দরকার ছিল। সে প্রতিভাবান, জাতীয় দলে আশা করি ভালো করতে পারবে।’

এছাড়া কলম্বোয় বাংলাদেশের শততম টেস্টে খেলার পর দলে ফিরেছেন সৈকত। চোখের সংক্রমণের কারণে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে পারেননি তিনি। তবে সুস্থ হয়ে মাঠে ফিরে ক’দিন আগে বিসিএলে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের হয়ে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে সেঞ্চুরি করেছেন। এছাড়া রাব্বী ফিরেছেন ৯ মাস পর। গত বছর ফেব্রুয়ারিতে শেষবার খেলেছেন ভারতের বিপক্ষে। গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে থাকলেও খেলা হয়নি।

এই দুজনের ফেরা নিয়ে প্রধান নির্বাচক বলেন, ‘মোসাদ্দেক মাঝে চোখের সংক্রমণে ছিল। খেলতে সমস্যা হচ্ছিল এখন মনে করছি সে পুরোপুরি ফিট। তার ফিটনেস রিপোর্ট দেখে মনে হয়েছে খেলতে পারবে। যেহেতু দেশের মাঠে খেলা, পুরোনো বলে ভালো করার সামর্থ্য আছে বলেই রাব্বীকে নেয়া।’

শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথমটি চট্টগ্রামে আগামী শুরু ৩১ জানুয়ারি শুরু হবে।

বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ (সহ–অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, মুমিনুল হক, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, কামরুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন ও নাঈম হাসান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে