রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের কাছে বড় ব্যবধানেই হারল বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : বড়দের বিশ্বকাপের পর ছোটদের বিশ্বকাপেও ভারতের কাছে হারের মুখ দেখল বাংলাদেশ। ২০১৫ বিশ্বকাপে উত্তাপ ছড়িয়েছিল ভারত-বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল। মাশরাফি বিন মুর্তজার দল সে ম্যাচটি জিততে না পারলেও আরেকটি বিশ্বকাপে ভারতকে হারানোর সুযোগ ছিল সাইফ হাসানদের সামনে।

কিন্তু হারানো দূর থাক, বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল তো ব্যাট হাতে দাঁড়াতেই পারল না!
কুইন্সটাউনে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে ১৩১ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশের যুবারা। আগে ব্যাটিংয়ে নেমে ৪৯.২ ওভারে ২৬৫ রানে অলআউট হয় ভারতের অনূর্ধ্ব-১৯ দল।

জবাবে ৪২.১ ওভারে মাত্র ১৩৪ রানেই গুটিয়ে যায় সাইফ হাসানের দল। এ হারে সুপার লিগ প্লে-অফে নেমে গেল বাংলাদেশের যুবারা। অন্যদিকে এ জয়ে সেমিফাইনালে ওঠা ভারতের অনূর্ধ্ব-১৯ দল ফাইনালে ওঠার লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। ম্যাচটি মাঠে গড়াবে ৩০ জানুয়ারি ক্রাইস্টচার্চে।

ভারতের হয়ে সর্বোচ্চ ৮৬ রান করেন শু্বমান গিল। অভিষেক শর্মার ব্যাট থেকে আসে ৫০ রানের ইনিংস। ৩ উইকেট নেন বাংলাদেশের পেসার কাজী অনিক। জবাবে ১০৬ রান তুলতেই ৬ উইকেট হারানো যুবারা দ্রুতই ছিটকে পড়ে ম্যাচ থেকে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা