রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফাইনালের স্কোয়াডে ইমরুল

news-image

স্পোর্টস ডেস্ক : ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচের স্কোয়াডে থাকলেও বাদ দেওয়া হয়েছিল পরের দুই ম্যাচ থেকে। ইমরুল কায়েসকে পাঠানো হয়েছিল বিসিএলের তৃতীয় রাউন্ডে। উদ্দেশ্য ছিল, চার দিনের ম্যাচ খেলে শ্রীলংকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রস্তুতি নেওয়া। তবে টেস্ট সিরিজের আগে ফের ওয়ানডে দলেই ফিরলেন বাঁহাতি এ ওপেনার। ত্রিদেশীয় সিরিজের শনিবারের ফাইনালের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে।

এ স্কোয়াডে জায়গা পেয়েছেন ইমরুল। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর কাছ থেকে এ বিষয়ে কোনো ব্যাখ্যা না পাওয়া গেলেও এটি স্পষ্ট, ওপেনিং নিয়ে ভাবনা আছে দলে। ত্রিদেশীয় সিরিজে খেলা গত চারটি ম্যাচে বাংলাদেশের হয়ে তামিম ইকবালের সঙ্গে ওপেনিং করেছেন এনামুল হক বিজয়। প্রায় তিন বছর পর দলে ফেরা এনামুল চার ম্যাচে আউট হয়েছেন যথাক্রমে ১৯, ৩৫, ১ ও শূন্য রানে। ধারণা করা হচ্ছে, ফাইনালের একাদশে তাকে বদলে ইমরুলকে নামানো হতে পারে।

বিসিএলের তৃতীয় রাউন্ডে ইমরুল খেলেছেন দক্ষিণাঞ্চলের হয়ে। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে উত্তরাঞ্চলের বিপক্ষে ১১৮ রানের ইনিংস খেলেন ইমরুল। ওয়ান ডাউনে নামা ইনিংসটি ছিল মাত্র ১৩১ বলের, যার মধ্যে ছিল ১৪টি চার ও ৬টি ছয়।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা