বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্রের নামে বিভিন্ন স্কুলের অর্থ-বানিজ্য

news-image

ফয়সল আহমেদ খান,বাঞ্ছারামপুর : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের কাছ থেকে প্রবেশপত্রের নামে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ৩ থেকে ৭ টাকা করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে,উপজেলার শাহ রাহাত আলী উচ্চ বিদ্যালয় ছাত্রছাত্রীদের কাছ থেকে এসএসসি পরীক্ষার প্রবেশপত্রের নামে জনপ্রতি ৫শত,আশ্রাফবাদ উচ্চ বিদ্যালয়ে ৩’শ টাকা,বাহেরচর আদর্শ উচ্চ বিদ্যালয়’৫শ,রুপসদী জামিদা মনসুর উচ্চ বিদ্যালয়ে সেটি ৭’শ টাকা করে নিচ্ছেন।যদিও এসএসসি পরীক্ষার ফর্ম ফিলাপের সময়ই এ বাবদ সব টাকা পরীক্ষার্থীরা দিয়ে থাকেন বলে স্বীকার করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোশরাফ হোসেন।তিনি বলেন,প্রবেশপত্রের নামে টাকা নেয়াটা অন্যায়।

শাহ রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের একাধিক পরীক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন,-‘স্যাররা বলেন পরীক্ষার খরচ বাবদ না-কি এই টাকা নেয়া হচ্ছে’।
যোগাযোগ করলে অভিযুক্ত প্রতিটি স্কুলের প্রধান শিক্ষক অভিযোগের আংশিক স্বীকার করে বলেন,কেন্দ্র ফী,শিক্ষকদের যাতায়াত ভাতার জন্য যতসামান্য খরচ শিক্ষার্থীদের কাছ থেকে নেয়া হয়।

এবিষয়ে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শরিফুল ইসলাম বলেন,-‘অভিযোগটি আমি কিছুক্ষন আগে পেয়েছি।আমি ব্যবস্থা নিচ্ছি’।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা