রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা

news-image

স্পোর্টস ডেস্ক : ত্রিদেশীয় সিরিজের লিগ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। এ জয়ের ফলে আগামী ২৭ জানুয়ারি ফাইনালে লঙ্কানদের প্রতিপক্ষ হিসেবে পেল টাইগাররা।

বৃহস্পতিবার মিরপুর শেরে-বাংলা জাতীয় স্টেডিয়ামে ২৪ ওভারে মাত্র ৮২ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ। জবাবে কোনো উইকেট না হারিয়ে ১১.৫ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় লঙ্কানরা।

এদিন, টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ১৬ রানের মধ্যে ৩টি উইকেট হারায় টাইগাররা। একে একে সাজঘরে ফিরে যান এনামুল (০), সাকিব (৮) ও তামিম ইকবাল (৫)।

এরপর মুশফিক-মাহমুদউল্লাহর ১৮ রানের জুটি ও মুশফিক-সাব্বির ২৩ রানের জুটিই বলে দেয় বাংলাদেশ কতটা বিপাকে পড়েছে। একমাত্র মুশফিকুর রহিমের ব্যাট থেকে এসেছে ২৫ রানের ইনিংস। মাহমুদউল্লাহ ৭ ও সাব্বির ১০ রানে ফিরেন। বিপদে হাল ধরতে পারেননি নাসিরও, ফিরেছেন ৩ রানে। টেল এন্ডার মাশরাফি (০) , আবুল হাসান (৭) , রুবেল (০) ও মুস্তাফিজ* (১) চার জনের ব্যাট থেকে সব মিলিয়ে এসেছে ৯ রান।

সব মিলিয়ে ২৪ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ৮২ রান তুলতেই গুটিয়ে যায় বাংলাদেশ।লঙ্কানদের হয়ে সুরঙ্গা লাকমল ৩টি ও থিসারা পেরেরা, সাদাকান ও চেমারা ২টি করে উইকেট নিয়েছেন।

৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকে বাংলাদেশি বোলারদের ওপর চড়াও হয় লঙ্কানদের দুই ওপেনার দানুশকা গুনাথিলাকা ও উপুল থারাঙ্গা। মাত্র ১১.৫ ওভারের বাংলাদেশি বোলারদের কোনো সুযোগ না দিয়েই সহজ জয় তুলে নেন তারা।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা