সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেতন বাড়ছে সাকিব-তামিম-মাশরাফিদের!

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন চুক্তিতে ক্রিকেটারদের বেতন বাড়ার সম্ভাবনা রয়েছে। ক্রিকেট অপারেশন কমিটির পক্ষ থেকে খেলোয়াড়দের বেতন বাড়ানোর জন্য প্রস্তাব দেয়া হবে। এমনটিই বলছেন বিসিবির ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান আকরাম খান।

আর কিছু দিনের মধ্যেই ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত করবে বিসিবি। সম্প্রতি এমসিসিতে বিশ্ব ক্রিকেট কমিটির সভায় বেতন বৈষম্য নিয়ে কথা বলেন বাংলাদেশ সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডারের বেতন বৈষম্য নিয়ে প্রশ্ন তোলায় নড়েচড়ে বসেছে বিসিবিও। তাই তো বিসিবির নতুন চুক্তিতে ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বাড়ানোর প্রস্তাব দেয়া হবে বলছেন আকরাম খান।

বুধবার একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান বলেন, ক্রিকেটারদের বেতন বাড়ানোর জন্য আমরা বিসিবিতে প্রস্তাব দেব। গত বছরও ক্রিকেটারদের ম্যাচ ফি এবং বেতন বাড়ানো হয়েছে। এবারও আমরা বেতন বাড়ানোর প্রস্তাব রাখব।

হাথুরুসিংহে চলে যাওয়ার পর থেকেই জাতীয় দলের জন্য মানসম্মত একজন কোচ খুঁজছে বিসিবি। কোচ না থাকলেও টেকনিক্যাল ডিরেক্টরের অধীনে অসাধারণ খেলে যাচ্ছে জাতীয় দল। যে কারণে বিদেশি কোচ নিয়োগ দেয়ার ব্যাপারে আপাতত নীরব দেশের ক্রিকেট বোর্ড। তবে ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান জানিয়েছেন জাতীয় দলের প্রধন কোচের সন্ধান চালিয়ে যাওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা