রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আরেক ‘শেন ওয়ার্ন’ পেয়ে গেছে অস্ট্রেলিয়া

news-image

স্পোর্টস ডেস্ক : লেগ স্পিনের জন্য বিশ্ববিখ্যাত হয়ে আছেন শেন ওয়ার্ন। ক্রিকেট ব্যাটসম্যান-পেসারদের খেলা হলেও তিনিই দেখিয়েছিলেন এটি স্পিনারদেরও গেম। স্পিন দিয়েও ক্রিকেটামোদিদের মন্ত্রমুগ্ধ করা যায়। প্রায় এক দশক আগে অবসর নিয়েছেন এ অজি কিংবদন্তি। এর পর অনেককেই ভাবা হয়েছে শেন ওয়ার্ন। তবে কেউ-ই আশার ফুল ফোটাতে পারেননি।

এবার সত্যি সত্যি ভবিষ্যতের শেন ওয়ার্ন পেয়ে গেছে অস্ট্রেলিয়া। চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ মাতাচ্ছেন তিনি। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে এক স্পেলে ৮ উইকেট নিয়ে ক্রিকেট বিশ্বের নজর কেড়েছেন লয়েড পোপনামের এ লেগ স্পিনার।

প্রথমে ব্যাট করে ইংল্যান্ডকে ১২৭ রানের টার্গেট দেয় অস্ট্রেলিয়া। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৪৭ রান তুলে ফেলেন ইংলিশরা। এর পরই দৃশ্যপটে আসেন পোপ। তার স্পিনবিষে জর্জরিত হন প্রতিপক্ষের ব্যাটসম্যানরা। এক স্পেলেই তিনি ফিরিয়ে দেন ৮ ব্যাটসম্যানকে।

পোপের ৩৫ রানে ৮ উইকেট শিকারে ৯৮ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। যুব বিশ্বকাপে কোনো বোলারের এটিই সর্বোচ্চ উইকেট শিকারের নজির। তার এমন পারফরম্যান্সে ২৮ রানের জয়ে সেমিফাইনালে উঠে গেছেঅস্ট্রেলিয়া।

এ কীর্তির পর পোপকে শেন ওয়ার্নের সঙ্গে তুলনা করছেন ক্রিকেট বিশ্লেষকরা। তার বোলিংয়ে মুগ্ধ স্বয়ং ওয়ার্নও। এক টুইটবার্তায় তিনি লিখেছেন- এমন অসাধারণ পারফরম্যান্স দেখে আমি অভিভূত। ম্যাচ শেষে তার সাক্ষাৎ পেয়ে ভীষণ ভালো লাগছে। এ তরুণ সেনসেশনের জন্য শুভকামনা।

পোপবলেন, ‘আমি সবসময় দেশের হয়ে খেলতে পছন্দ করি। উইকেট পাই বা না পাই,দেশের হয়ে খেলতে পারাটাই বড় কথা। এর মতো আনন্দ আর কী হতে পারে?’

কেবল বোলিংয়ে নয়, কথাতেও ১৮ বছর বয়সী স্পিন জাদুকরবুঝিয়ে দিলেন নতুন শেন ওয়ার্নই পেয়ে গেছে অস্ট্রেলিয়া। এখন যা দরকার তা হচ্ছে তার সঠিক যত্ন নেয়া।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা