রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেমিফাইনালে পাকিস্তান

news-image

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডে ধুঁকছে পাকিস্তান সিনিয়র দল। এর মাঝে সুখবর দিল পাকিস্তান জুনিয়র দল। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৩ উইকেটে হারিয়ে সেমিফাইনালে উঠে গেছে তারা।

বুধবার ক্রাইস্টচার্চের হ্যাগলে ওভালে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। তবে শুরুটা ভালো হয়নি তাদের। ৪৩ রানেই ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে দলটি।

পরে ৫৯ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন ওয়ান্দিলে মাকওয়েতু ও জঁ ডু প্লেসি। এ দুই ব্যাটসম্যান ফিরে গেলে ফের খাদে পড়ে প্রোটিয়ারা। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। শেষ দিকে জেসন নিমান্দের ৩৬ রানের ক্যামিওতে ৯ উইকেটে ১৮৯-এর সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা।

পাকিস্তানের হয়ে মুহাম্মদ মুসা ৩ ও শাহিন শাহ আফ্রিদির শিকার ২ উইকেট।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা বাজে হয় পাকিস্তানেরও। এক পর্যায়ে তাদের স্কোর দাঁড়ায় ১১১/৫। তবে শেষ পর্যন্ত আলি জারইয়াব আসিফের অপরাজিত ৭৪ রানের নান্দনিক ইনিংসে বিজয়ীর বেশে মাঠ ছাড়ে পাকিস্তান।

প্রোটিয়াদের হয়ে অফস্পিনার নিমান্দের শিকার ২ উইকেট।

ম্যাচসেরা নির্বাচিত হন আসিফ।

অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় দল হিসেবে যুব বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট কাটল পাকিস্তান।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা