সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুখে চোট নিয়েও অনুশীলনে রোনালদো

news-image

স্পোর্টস ডেস্ক : দেপোর্তিভো লা করুনার বিপক্ষে লা লিগার শেষ ম্যাচে বাঁ চোখের তলায় চোট পেয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু সেই চোট, যন্ত্রণা উপেক্ষা করে মঙ্গলবারেই অনুশীলনে নেমে পড়লেন এই রিয়াল মাদ্রিদের এই পর্তুগিজ তারকা। ওই ম্যাচে জোড়া গোলদাতা রোনালদো দ্বিতীয় গোলের সময় কাসিমিরোর সেন্টারে মাথা ছোঁয়াতে গেলে প্রতিপক্ষ ডিফেন্ডারের বুটে ক্ষতবিক্ষত হয় সিআর সেভেনের মুখ। যদিও গোলের জন্য চোটের কথা উপেক্ষা করেই হেড দিতে ঝাঁপিয়েছিলেন রোনালদো।

তারপর এ দিনই প্রথম মাঠে নামলেন রিয়াল তারকা। সামনেই কোপা দেল রে কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ লেগানেস। যে ম্যাচে প্রথম পর্বে ১-০ এগিয়ে রিয়াল। কিন্তু লা লিগা-র আশা প্রায় হাতছাড়া হওয়ায় কোপা দেল রে জিততে মরিয়া রোনালদো। তাই লেগানেসের বিপক্ষে মাঠে নামতে মরিয়া পর্তুগিজ সুপারস্টার এ দিন অনুশীলনে নেমে পড়েন চোখের তলায় কালশিটে ও কোণের দিকে ক্ষতস্থান গজ লাগানো অবস্থাতেই।

রোনালদোর এই দায়বদ্ধতা দেখে মুগ্ধ রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদানও। বলছেন, ‘বাঁ চোখের পাশে তিনটে সেলাই করতে হয়েছিল রোনালদোকে। কিন্তু দলের স্বার্থে ও বিশ্রাম না নিয়ে মাঠে নেমে ক্লাবের প্রতি সে ভালবাসা প্রমাণ করল।

তবে এরই মাঝে রোনাল্ডোর শ্রেষ্ঠত্ব নিয়ে প্রশ্ন তুলে দিলেন ফুটবলের রাজপুত্র দিয়েগো ম্যারাডোনা। সম্প্রতি নিজেকেই ফুটবল বিশ্বের শ্রেষ্ঠ খেলোয়াড় বলেছিলেন সিআর সেভেন। এ দিন রোনালদোর সেই মন্তব্যের পাল্টা জবাব দিলেন সংযুক্ত আরব আমিরশাহীর দ্বিতীয় বিভাগের ক্লাব আল ফুজাইরাহ এসসি-র কোচ ম্যারাডোনা। বলে দিলেন, ‘আমার মনে হয় না রোনালদোই সেরা। নিশ্চয়ই ওর ঝখঝকে ফুটবল কেরিয়ারকে আমি সম্মান করি। কিন্তু এর বেশি আর কিছু নয়। কারণ বিশ্বের সেরা ফুটবলার আমি। রোনালদো কেন! আমাক থেকে ভাল কেউ-ই হতে পারে না।’

এখানেই না থেমে সাতান্ন বছরের আর্জেন্তাইন কিংবদন্তি বলে দেন, ‘আমি ফুটবলার হিসেবে যা করেছি, তা অন্য কেউ করতে পারবে না। তা সে ভালই হোক বা খারাপ। নির্বোধের মতো অনেকেই অনেক কিছু বলতে পারে। কিন্তু সবাই জানে সেরা ফুটবলার হল ম্যারাডোনা।’

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা