রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রশংসায় ভাসছেন ‘ব্যাটসম্যান’ মুস্তাফিজ

news-image

স্পোর্টস ডেস্ক : বোলিং প্রতিভা দিয়ে এরই মধ্যে সারা দুনিয়া মাত করেছেন তিনি। বলা হচ্ছে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের কথা। যাঁকে বলা হয়ে থাকে বাংলাদেশের বোলিং বিস্ময়। সাতক্ষীরার এই তরুণ পেসারের এবার ব্যাটিং প্রতিভাও দেখেছে সবাই। ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে দলের প্রয়োজন মুহূর্তে ১৮ রানের হার-না-মানা একটি ইনিংস খেলে বুঝিয়ে দিয়েছেন, ব্যাট হাতেও ভালো কিছু করার ক্ষমতা রাখেন তিনি।

দলীয় ১৭০ রানে আট উইকেট হারিয়ে খুবই বিপদে ছিল বাংলাদেশ। এরপর সানজামুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন মিলে স্কোর বোর্ডে ৪৬ রান যোগ করেন। তাই দলের সংগ্রহ গিয়ে পৌঁছে সম্মানজনক পর্যায়ে।

ছোট হলেও দারুণ একটি ইনিংস খেলে প্রশংসায় ভাসছেন মুস্তাফিজ। এদিন ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেন, ‘টসের সময় ভেবেছিলাম এই উইকেটে ২৮০ থেকে ৩০০ রান হবে। কিন্তু উইকেট খুব একটা সহজ ছিল না। তামিম-সাকিব অসাধারণ ব্যাট করেছে। মাঝে আমরা পরপর একাধিক উইকেট হারিয়েছি। নবম, দশম ও ১১তম ব্যাটসম্যান মিলে স্কোরে প্রায় ৪৬ রান যোগ করেছে। মুস্তাফিজ ব্যাটিং অনুশীলন করছে। সেটি বেশ কাজে এসেছে তাঁর।’

প্রশংসা করেন তামিম ইকবালও, ‘আমি কৃতিত্ব দেব দলের কোচিং স্টাফকে। আপনারা দেখেছেন, লোয়ার অর্ডারদের নিয়ে তারা কতটা খেটেছে। সেটিরই ফল মিলছে। লোয়ার অর্ডারদের এনে দেওয়া রানগুলোই আমাদের ম্যাচে রেখেছে।’

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা