বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে গান বাজানো নিয়ে প্রতিমা ভাংচুর-লৃুটপাট করলো দুর্বৃত্তরা : গ্রেফতার-৩

news-image

সালমা আহমেদ,বাঞ্ছারামপুর : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের দাসপাড়ার কমল ঘোষের বাড়িতে গতকাল (সোমবার)রাত ১১টার দিকে গান বাজানো নিয়ে একদল উচ্ছৃখল যুবক স্বরস্বতী পূজার প্রতিমা ভাংচুর,হিন্দুদের বাড়িতে লুটপাট ও মারধোরের ঘটনা ঘটার অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনার সম্পৃক্ততার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

৩ ভরি স্বর্ন ও নগদ ৬০ হাজার টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে। কমল ঘোষের ছোট ভাই অষ্টম ঘোষ মোবাইলে জানান.মনির মেম্বার ও তার সমর্থিত কিছু যুবক স্বরস্বতী পূজো উদযাপন নিয়ে সন্ধ্যা থেকেই বাড়াবাড়ি করে আসছিলো।রাত পৌনে ১১ টায় মনির মেম্বারের লোকেরা আমাদের হিন্দু শাস্ত্রের শিংগা ও উলুধ্বনি দিতে চাইলে তারা বাধা দেয় এবং ডেকসেটে গান বাজাতে বলে।আমরা হিন্দু শাস্ত্র মতে পূজোর উদ্যোগ নিলে তারা এক পর্যায়ে প্রতিমা ভাংচুর করেন।ভাংচুর করে দাসপাড়ার নরেশ দাস, স্বপন দাস, পরেশ দাসের বাড়িতে হামলা চালায়।স্বর্ণ সহ নগদ টাকা নিয়ে যায়।বাড়িঘর ভাংচুর করে।

এবিষয়ে মনির মেম্বারের সাথে মোবাইলে তাৎক্ষণিক কথা বললে.তিনি প্রতিমা ভাংচুরের কথা অস্বীকার করেন।তিনি বলেন,আমার এলাকার কতিপয় যুবক হয়তো ভেঙ্গে থাকতে পারে’।

বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মো.নিজামউদ্দিন এবিষয়ে জানান,আমি সহ সহকর্মী ওসি সাব্বির রহমানকে সাথে নিয়ে আজ দিনভর তদন্ত করে প্রতিমা ভাংচুরের সাথে সম্পৃক্ততার অভিযোগে ফরদাবাদ ইউনিয়নের ফিরোজ মিয়ার ছেলে উজ্জল,বাচ্চু মিয়ার ছেলে ফরিদ মিয়া এবং জসীম উদ্দিনের ছেলে বাদশাকে গ্রেফতার করা হয়েছে।এবিষয়ে মামলা দায়েরের প্রস্ততি চলছে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা