,

আইপিএল শুরু ৭ এপ্রিল, আগেরদিন উদ্বোধন

news-image

স্পোর্টস ডেস্ক : চলতি বছরের ৭ এপ্রিল থেকে শুরু হবে আইপিএলের ১১তম আসর এবং ৬ এপ্রিল হবে উদ্বোধনী অনুষ্ঠান। প্রথমে জানানো হয়েছিল আগামী ৪ এপ্রিল থেকে আসরটি শুরু হবে।

তবে আইপিএল গভর্নিং কাউন্সিল নিশ্চিত করেছে তিন দিন পিছিয়ে মুম্বাইয়ে প্রতিযোগিতাটি শুরু হচ্ছে। আসরের ফাইনালও হবে একই জায়গায় ২৭ মে।

আগে ম্যাচ শুরু হতো বিকেল ৪টা ও রাত ৮টায়। তবে আইপিএলের চেয়ারম্যান রাজীব শুক্লা জানান, টেলিভিশন চ্যানেলের অনুরোধের কারণে চলতি আসরে বিকেলের ম্যাচ শুরু হবে সাড়ে ৫টায়, আর পরের ম্যাচ হবে সন্ধ্যা ৭টা থেকে।

চলতি মাসের ২৭ ও ২৮ তারিখ বেঙ্গালুরুতে হবে আইপিএলের নিলাম। সবমিলিয়ে এক হাজার একশ ২২জন ক্রিকেটার রেজিস্ট্রেশন করলেও নিলামে উঠবে পাঁচশ ৭৮ জন।

নিলামে উঠতে যাওয়া ক্রিকেটারদের মধ্যে ভারতের তিনশ ৬০ জন এবং বাকি দুইশ ১৮ জন বিদেশি ক্রিকেটার। বাংলাদেশি ক্রিকেটার থাকবেন ছয়জন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে