সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘বাংলাদেশ এখন অনেক বড়’

news-image

স্পোর্টস ডেস্ক : প্রায় তিন বছর পর ফিরেছেন দলে। ফিরে দেখছেন ড্রেসিং রুমের বদলে যাওয়া আবহ। উপলব্ধি করতে পারছেন ড্রেসিং রুমের ওজনও, যেটি এখন অর্জন ও অভিজ্ঞতায় দারুণ সমৃদ্ধ। নিজেকে এই ড্রেসিং রুমের উপযুক্ত করে তুলতে চান এনামুল হক।

২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন এনামুল। এরপর থেকেই ছিলেন দলের বাইরে। ওই বিশ্বকাপ দিয়েই বাংলাদেশ ক্রিকেটের নতুন উচ্চতায় ওঠা শুরু। মাঝের এই তিন বছরে দল নিত্য ছাড়িয়ে গেছে নিজেদের।

দলের ফেরার পর সেই বদলটা দেখতে পারছেন এনামুলও। দলের আত্মবিশ্বাসের হাওয়া স্পর্শ করেছে তাকেও। নিজেকেও তুলে নিতে চান সেই উচ্চতায়।

“আমরা সবাই এখন দল হিসেবে খেলছি। সবাই চেষ্টা করছে বাংলাদেশকে বড় জায়গায় নিয়ে যেতে। আমাদের দলে বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার আছেন, যারা একা হাতে ম্যাচ জেতাতে পারেন, যে কোনো জায়গায় নিয়ে যেতে পারেন। এছাড়া সবাই স্বাধীনতা নিয়ে খেলছেন, যা খুব দরকার ছিল।”

“ড্রেসিংরুমে থাকলে একটা ভালো লাগা কাজ করে। তামিম ভাইয়ের ১১ হাজার রান, সাকিব ভাইয়ের ১০ হাজার রান, মুশফিক ভাইয়ের ৩০০ ম্যাচ, মাশরাফি ভাইয়ের নেতৃত্ব, রিয়াদ ভাইয়ের মতো দারুণ লড়াকু, মুস্তাফিজের মতো এ রকম একজন ক্রিকেটার, ড্রেসিং রুমটা এখন অনেক ভারী। যেখানে থাকলে মনে হয় আমাকেও আরো ভালো কিছু করতে হবে। ড্রেসিংরুমে থাকলে মনে হয়, বাংলাদেশ এখন অনেক বড়।”

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা