,

জিম্বাবুয়ে বলেই ফিরছেন সানজামুল

news-image

স্পোর্টস ডেস্ক : যে পরিকল্পনা নিয়ে প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ, সেই একই পরিকল্পনা নিয়ে স্বাগতিকরা নামছে পরের ম্যাচেও। প্রতিপক্ষ জিম্বাবুয়ে বলেই আবার একাদশে ফিরছেন বাঁহাতি স্পিনার সানজামুল হক। বাইরে যাচ্ছেন মোহাম্মদ সাইফ উদ্দিন।

প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। বাঁহাতি স্পিনে জিম্বাবুয়ের ব্যাটসম্যানের বরাবরের দুর্বলতার কথা ভেবে সেদিন সাকিব আল হাসানের সঙ্গে একাদশে রাখা হয়েছিল সানজামুলকে।

কৌশল সেদিন কাজে দিয়েছিল বেশ। ৩ উইকেট নিয়েছিলেন সাকিব। নতুন বলে ১০ ওভারে ২৯ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন সানজামুল।

ভালো পারফর্ম করলেও পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জায়গা হয়নি সানজামুলের। রৌদ্রোজ্জ্বল আবহাওয়া আর ব্যাটিং উইকেটের কথা মাথায় রেখে সেদিন খেলানো হয় পেস বোলিং অলরাউন্ডার সাইফ উদ্দিনকে। মঙ্গলবার প্রতিপক্ষ জিম্বাবুয়ে, তাই আবার সুযোগ পাচ্ছেন সানজামুল।

এই একটি ছাড়া পরিবর্তনের সম্ভাবনা আর খুব একটা নেই। মুস্তাফিজুর রহমানকে বিশ্রামের কথা ভেবেছিল দল। তবে তার ছন্দ ধরে রাখতে বিশ্রাম না দেওয়ার পক্ষেই মত বেশি।

প্রথম দুই ম্যাচেই বোনাস পয়েন্টসহ জয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। পরের দুই ম্যাচে তাই পরীক্ষা-নিরীক্ষার সুযোগ থাকছে। বিশেষ করে মোহাম্মদ মিঠুন ও আবুল হাসানকে খেলানোর ভাবনা এসেছে। তবে সেটির চেয়ে জয়ের ধারা ধরে রাখাকেই বেশি গুরুত্ব দিচ্ছে দল। দলের টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ ফাইনাল নিশ্চিত করার পর বলেছেন, খুব বেশি পরীক্ষা-নিরীক্ষায় যাবে না দল।

“জয়টা একটা অভ্যাস। জয় থেকে দূরে সরে গেলেই সমস্যা। আমরা এই দল নিয়েও হারতে পারি, সেরা একাদশ নিয়েও হারতে পারি। হয়ত কিছু ট্যাকটিক্যাল বদল থাকবে, সেটা অন্য ব্যাপার। কিন্তু জয়ী কম্বিনেশন ধরে রাখাটা গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু এখনো ফাইনাল জিতিনি। ফাইনাল জেতাটাই আসল। আমরা দুটি ম্যাচ দারুণভাবে জিতেছি, ভালো একটা অবস্থানে আছি। আমরা এই জয়ের ধারাটা ধরে রাখতে চাই।”

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে