,

টি-টোয়েন্টিতেও হার দিয়ে শুরু পাকিস্তানের

news-image

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজে ধোলাই খেয়েছিল পাকিস্তান। ধারণা করা হচ্ছিল, প্রিয় ফরম্যাট টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়াবে সরফরাজ আহমেদের দল। দেখা যাবে চেনা রূপে।

তবে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণেও একই চিত্র দেখা গেল তাদের। যাচ্ছেতাই ব্যাটিং প্রদর্শনী দেখালেন ফখর-ফাহিমরা। ওয়েলিংটনে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ১০৫ রানে গুটিয়ে যান তারা। হোমগ্রাউন্ডে এমন লক্ষ্যমাত্রা পেয়ে ৭ উইকেটে অনায়াসে জয় তুলে নিয়েছেন কিউইরা।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। দলীয় ৮ রানে ২ উইকেট হারিয়ে ফেলে দলটি। এতে ছোট সংগ্রহ নিয়েও লড়াইয়ের আভাস দেয় পাকিস্তান। তবে সরফরাজদের লড়াই ওই পর্যন্তই।

পরে তা দীর্ঘায়িত হতে দেননি কিউই ব্যাটসম্যানরা। ৪৯ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন কলিন মুনরো-টম ব্রুস। দলীয় ৫৭ রানে ব্রুস ফিরে গেলেও টিকে থাকেন মুনরো। এর পর অভিজ্ঞ রস টেলরকে নিয়ে একই সমান জুটি গড়েন এ ওপেনার। এতে ৭ উইকেট ও ২৫ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করেন ব্ল্যাক ক্যাপসরা।

৪৯ রানে অপরাজিত থাকেন মুনরো। অপর প্রান্তে ২২ রান করে অপরাজিত থাকেন টেলর।

কিউই ইনিংসের প্রথমেই ২ উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে জয়ের আশা দেখান বাঁহাতি পেসার রুম্মন রইস। অন্য উইকেটটি নেন লেগ স্পিনার শাদাব খান।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড বোলারদের তোপে পড়ে পাকিস্তান। ৩৮ রানে ৬ উইকেট হারিয়ে মহাবিপর্যয়ে পড়ে দলটি। এতে ৫০ পেরোতে পারবে কিনা তার শঙ্কা দেখা দেয়।

তবে বাবর আজমের লড়াকু ৪১ ও হাসান আলির ২৭ রানে মান বাঁচে পাকিস্তানের। তাদের দুজনের ব্যাটে ভর করে ১৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১০৫ রান তোলেন সফরকারীরা।

এ ম্যাচে ব্ল্যাক ক্যাপসদের হয়ে অধিনায়কের আর্মব্যান্ড পরে মাঠে নামেন টিম সাউদি। স্মরণীয় দিনে বোলিংটাও দারুণ করেছেন তিনি। পাকিস্তানকে গুঁড়িয়ে দিতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। মাত্র ১৩ রানের খরচায় শিকার করেছেন ৩ উইকেট। সমানসংখ্যক উইকেট নিয়ে তাতে যোগ দেন সেথ র‌্যান্স।

এ জয়ে ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-০তে এগিয়ে গেল নিউজিল্যান্ড। পরের ম্যাচ হবে ২৫ জানুয়ারি। এর আগে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজে কিউইদের কাছে হোয়াইটওয়াশ হয় পাকিস্তান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে